প্রেমে পড়লে মানুষ নাকি বোকা হয়ে যায়! কেন এমন দাবী করছেন এই গবেষকদল

Published : Nov 09, 2023, 12:03 PM IST
Love Horoscope

সংক্ষিপ্ত

রোমান্টিক মেজাজে থাকাকালীন অংশগ্রহণকারীরা পরীক্ষায় দারুণ খারাপ করেছে। এমনকী এই প্রভাব শুধু পুরুষদেরাই নয় মেয়েদের মধ্যেও দেখা গিয়েছে। এই কারণেই গবেষকরা এমন দাবি করেছেন। 

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (UWA) এর গবেষকরা ৩৮৩ জন তরুণ প্রাপ্তবয়স্কদের উপর এই বিষয়ে এমন একটি গহেষণা করেছেন যেখানে তারা সঙ্গীর সন্ধান করছেন। এর চারটি প্রাথমিক বৈশিষ্ট্য ছিল বুদ্ধিমত্তা, সহজবোধ্যতা, উদারতা এবং শারীরিক আকর্ষণ।

এই গবেষকদের মতে, সম্পর্কের শুরুর দিক হয় আবেগময়। এই পর্যায়টি দুজনের মধ্যে আকর্ষণের জন্য দায়ী। তাই এই পর্যায়ে অর্থাৎ প্রেমে পড়ার সময়, সকলেই আবেগের তীব্র এই পরিবর্তন অনুভব করে। তবে এই পরিবর্তন মনকে অপ্রতিরোধ্য আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ করে। এর ফলে এই সময় মানুষ অনেক সুখী থাকেন।

এর পরের পর্যায়ে, সুখী থাকলেও মানসিক ক্ষমতার ওপর এর তীব্র প্রভাব পড়ে। এই বিষয় সম্পর্কে জানতে গবেষকরা ৪৩ জন যুবককে নিয়ে আবার পরীক্ষা চালান। যারা সদ্য প্রেমে পড়েছেন এমন। গবেষণায় অংশগ্রহণকারীরা ধাপে ধাপে বেশ কয়েকটি পরীক্ষা দেন। প্রতিবার পরীক্ষার আগে তাদের রোমান্টিক গান শুনিয়ে সঙ্গীর কথা ভাবতে বলা হয়েছিল।

এই রোম্যান্টিক মুড রাখার আগে ও পরে অংশগ্রহণকারীরা বেশ কয়েকটি পরীক্ষা দেন। ফলাফল দেখে গবেষকরা বিস্মিত হয়ে যান। দেখা যায়, রোমান্টিক মেজাজে থাকাকালীন অংশগ্রহণকারীরা পরীক্ষায় দারুণ খারাপ করেছে। এমনকী এই প্রভাব শুধু পুরুষদেরাই নয় মেয়েদের মধ্যেও দেখা গিয়েছে। এই কারণেই গবেষকরা এমন দাবি করেছেন।

PREV

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

click me!

Recommended Stories

সঙ্গীর সঙ্গে সর্বদা ঝামেলা লেগে রয়েছে? এর কারণ অভিভাবকরা নয় তো? জানুন সমাধানের উপায়
ছেলেরা সাবধান! নতুন আইনে প্রেম করে ছেড়ে দিলে হতে পারে বড় শাস্তি! কী নিয়ম আনল কেন্দ্র?