ফাউন্ডেশনের সঠিক শেড বেছে নিতে খেয়াল রাখুন এই ৫ বিষয়, জেনে নিন কী কী

Published : Apr 15, 2022, 03:07 PM IST
ফাউন্ডেশনের সঠিক শেড বেছে নিতে খেয়াল রাখুন এই ৫ বিষয়, জেনে নিন কী কী

সংক্ষিপ্ত

এই গরম সঠিক মেকআপ না হলে বেশ মুশকিল। তা মুখে ফুটে ওঠার কিংবা গলে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তর। তাই সবার আগে নজর দিন বেস মেকআপের ওপর। অনেকের কাছেই বেস মেকআপ বলতে সবার আগে আসে ফাউন্ডেশনের কথা। কিন্তু, কঠিন ফাউন্ডেশন শেড না হলে পুরো সাজটাই মাটি। এবার ফাউন্ডেশন কিনতে মাথায় রাখুন এই চারটি জিনিস।   

পর পর রয়েছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ। ঘনিষ্ঠ এক বন্ধু বিয়ে, তারপরই এক দাদার বিয়ে। এর সঙ্গে অফিস কলিগের বিয়ের নিমন্ত্রণ তো আছেই। এই সকল অনুষ্ঠানে যাওয়ার জন্য সকল পরিকল্পনা ইতিমধ্যে কমপ্লিট। কিন্তু, কেমন মেকআপ করবেন তা ঠিক করে উঠতে পারছেন না। এই গরম সঠিক মেকআপ না হলে বেশ মুশকিল। তা মুখে ফুটে ওঠার কিংবা গলে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তর। তাই সবার আগে নজর দিন বেস মেকআপের ওপর। অনেকের কাছেই বেস মেকআপ বলতে সবার আগে আসে ফাউন্ডেশনের কথা। কিন্তু, কঠিন ফাউন্ডেশন শেড না হলে পুরো সাজটাই মাটি। এবার ফাউন্ডেশন কিনতে মাথায় রাখুন এই চারটি জিনিস।   

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন কিনুন। তেলা ত্বকের জন্য যে ফাউন্ডেশন মানানসই হবে, শুষ্ক ত্বকের তা নাও হতে পারে। তাই আগে বোঝার চেষ্টা করুন আপনার ত্বকের ধরন। আর এই গরমে মেকআপ করবেন, সে কথা মাথায় রেখে ফাউন্ডেশন বেছে নেওয়াই ভালো। ফাউন্ডেশন ত্বকের উপযুক্ত না হলে বেস মেকআপ সঠিক হবে না। 

কেনার সময় ফাউন্ডেশনের ফিনিশিং দেখে নিন। কোনওটা ম্যাট লুক দেয়, কোনওটা গ্লজি লুক দেয় আবার কোনওটার অয়েলি ফিনিশিং। তাই আপনি কোনটা চাইছেন, তা জেনে নিয়ে মেকআপ কিনুন। তা না হলে, পরে সমস্যায় পড়তে পারেন। 

আগে থেকে ফাউন্ডেশনের ধরন বুঝে নিন। কোনওটা অয়েল ফ্রি, কোনওটা শাইন ফ্রি, কনওটা থিক তো কোনটা হালকা হয়। তাই আপনার ত্বকের জন্য কোনটা উপযুক্ত হবে তা জেনে নিন। তারপর সেই ফাউন্ডেশন বেছে নেবেন। 

সঠিক শেড কিনুন ফাউন্ডেশনের। এটাই অনেকে ভুল করে থাকে। অনেকেই চান মেকআপে যেন তার স্কিন টোন ফেয়ার দেখায়। এই করতে গিয়ে অনেকেই নিজের স্কিন টোনের থেকে হালকা রঙের ফাউন্ডেশন কেনেন। কিন্তু, এতে হিতে বিপরীত হয়। ভুল শেড বেছে নিলে তা ফুটে ওঠে। এমন শেড বেছে নিন যেন তা আপনার ত্বকের রঙের কাছাকাছি হয়। তবেই সৌন্দর্য ফুটে উঠবে। আর ফাউন্ডেশন ব্যবহারের সময় সঠিক ভাবে তা ব্লেন্ড করবেন। ফাউন্ডেশন সঠিক ভাবে ব্লেন্ড না হলে, বাকি মেকআপ ঠিকভাবে বসবে না। তাই এবার থেকে ফাউন্ডেশন কেনার আগে এই কয়টি জিনিস মাথায় রাখে চলুন।

 আরও পড়ুন- কাবাবেব মহাকাশ যাত্রা দেখুন, প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ

আরও পড়ুন- চুল কার্ল করুন স্ট্রেইটনারের সাহায্যে, রইল সহজ তিন ধাপের হদিশ, জেনে নিন কী করবেন

আরও পড়ুন- গরমে ত্বকের একাধিক সমস্যা দূর হবে লবঙ্গ তেলের গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই তেল
 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার