বাম্পার অফার ভোডাফোনের, ন্যূনতম রিচার্জেই মিলবে ফুল টকটাইম

Published : Oct 31, 2019, 03:55 PM ISTUpdated : Oct 31, 2019, 04:03 PM IST
বাম্পার অফার ভোডাফোনের, ন্যূনতম রিচার্জেই মিলবে ফুল টকটাইম

সংক্ষিপ্ত

একের পর এক বাম্পার অফার আনছে ভোডাফান  মাত্র ২০ টাকা রিচার্জ করলেই মিলবে ফুল টকটাইম তার সঙ্গে মিলবে এক মাসের পরিষেবা ফুল টকটাইম প্যাকের পাশাপাশি অল-রাউন্ডার প্যাকও আনতে চলেছে ভোডাফান  

মাসে ন্যূনতম টকটাইম রিচার্জ বাধ্যতামূলক করে গ্রাহকদের বেশ চিন্তায় ফেলে দিয়েছিল টেলিকম সংস্থাগুলি। গত বছর টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার পরামর্শ মতোই এই পরিষেবা চালু করেছিল টেলিকম সংস্থাগুলি। ভোডাফোনের ক্ষেত্রে  টকটাইম রিচার্জের পরিমান ছিল ৩৫ টাকা। কিন্তু এবার সেই অঙ্কের টাকাটা বেশ অনেকটাই কমেছে। মাত্র ২০ টাকা রিচার্জ করলেই নিয়মিত পরিষেবা পাবেন গ্রাহকরা।

ভোডাফোন, এয়ালটেল সহ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি ন্যূনতম রিচার্জ বাধ্যতামূলক করে দিয়েছিল। তারপর থেকে বেশ অনেকবারই গ্রাহকদেরই সমস্যায় পড়তে হয়েছে। ৩৫ টাকা রিচার্জ না করলে মিলবে না পরিষেবা একথা সাফ জানিয়েছিল ভোডাফোন। এমনকী এও বলেছিল সময়মতো রিচার্জ না করলে শেষ হয়ে যাবে সিমের ভ্যলিডিটি। অবশেষে সেইসব ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি। 

আরওপড়ুন-এই প্রথম পাঁচটি ক্যামেরা ও ১০৮ এমপি সেন্সর সহ বাজারে আসছে এমআই নোট ১০, জেনে নিন ফিচারগুলি...

ভোডাফোন আবার নিজের ফর্মে ফিরে এসেছে। এবার ১০, ২০, ৩০, ৫০, টাকার ফুলটকটাইম রিচার্জগুলি অনায়াসেই পাবেন গ্রাহকরা। মাত্র ২০ টাকা রিচার্জ করলেই মিলবে ফুল টকটাইম। তার সঙ্গে মিলবে এক মাসের পরিষেবা। অর্থাৎ সিমের সময়সীমা এক মাসের জন্য বেড়ে যাবে। একই ভাবে ৩০ টাকা, ৫০ টাকার রিচার্জেও মিলবে এই একই সুবিধা। মাত্র একবার রিচার্জেই মিলবে অতিরিক্ত একমাসের সুবিধা। ভোডাফোনের ১০ টাকার রিচার্জও আপনি অনায়াসে পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে এই ভাউচারে ফুল টকটাইম বা অতিরিক্ত কোনও পরিষবা কোনওটাই পাবেন না।

আরওপড়ুন-এই দীপাবলি-তে মাত্র ১০১ টাকাতেই হাতে আসবে নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত...

সম্প্রতি জিও সঙ্গে সমানে সমানে টক্কর চলছে ভোডাফোন, এয়ারটেলের। একের পর এক ধামাকাদার অফার দিয়ে জিও যেভাবে গ্রাহক টানছে , সেদিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। এই পরিস্থিতিতে বাজারের দখল নিতে একের পর এক বাম্পার অফার আনছে ভোডাফান। ফুল টকটাইম প্যাকের পাশাপাশি অল-রাউন্ডার প্যাকও আনতে চলেছে ভোডাফান।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

তৈলাক্ত ত্বকের কারণে নাজেহাল? জেনে নিন এই মরশুমে ত্বকের যত্ন নেবেন কী করে
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?