এবার প্রকাশ্যেই খেলা শুরু ইমরানের, তালিবানের দখলে থাকা শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধ পাঠাবে পাকিস্তান

Published : Aug 30, 2021, 10:02 PM IST
এবার প্রকাশ্যেই খেলা শুরু ইমরানের, তালিবানের দখলে থাকা শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধ পাঠাবে পাকিস্তান

সংক্ষিপ্ত

তালিবান অধিকৃত আফগানিস্তানের সব থেকে বড় শহর মাজার ই শরিফে  যাবে পাকিস্তানের বিমান। নিয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধ ও সরঞ্জাম। 

এতদিন যা লুকিয়ে চুরিয়ে চলছিল এবার তা প্রকাশ্যে আনল ইমরান খানের প্রশাসন। পাকিস্তান জানিয়েছে তালিবান অধিকৃত অফগানিস্তানের মাজার-ই-শরিফে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা ও সরঞ্জান সরবরাহ করবে। পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন পাকিস্তান ইন্টার ন্যাশানাল এয়ারলাইন্স একটি কার্গো বিমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা সামগ্রী সরবরাহ করবে। 


সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছেন ইসলামাবাদ থেকে মারাই ই শরীফ- বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা সামগ্রী নিয়ে প্রথম পাকিস্তানের কার্গো বিমান যাবে। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে আফগানিস্তানে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য গোটা বিষয়টিকে তিনি একটি মানবিক বায়ু সেতু বলেও চিহ্নিত করেছেন। একই সঙ্গে পাকিস্তানের বিমান সংস্থাকে ধন্যবাদও জানিয়েছেন। তবে কখন এই বিমানটি আফগানিস্তানের মাটি স্পর্শ করবে তা অবশ্য জানাননি তিনি। 


আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার ই শরিফ। বালখ প্রদেশের রাজধানী। একটা সময় তালিবান বিরোধী এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু ১৪ অগাস্ট বিনা যুদ্ধেই তালিবানরা তা দখল করে নেয়। পাশাপাশি কাবুলসহ আফগানিস্তানের সিংহভাগ এলাকাই এখন তালিবানদের দখলে রয়েছে। প্রচুর মানুষে তালিবান আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছে। তবে যারা রয়ে গেছে তাদের সামনে রয়েছে একাধিক সমস্যা। 

আফগানিস্তানে তালিবানদের জয় ভারতের কাছে বিপদ ঘণ্টা, পাক সীমান্তে বাড়ছে জঙ্গি আনাগোনা

আফগানিস্তানে ISIS জঙ্গিদের জন্যই মার্কিন সেনার বিশেষ ড্রোন, জানুন আমেরিকার ভয়ঙ্কর অস্ত্রটি সম্পর্কে

করোনার নতুন রূপ আরও ভয়াবহ বলেই আশঙ্কা বিজ্ঞানীদের, C.1.2 চ্যালেঞ্জ জানাতে পারে টিকাকেও

খাবার,জল আর অর্থ সংকটে ভুগছে আফগানিস্তান। কাবুল ব্যাঙ্ক  খুললেও কোষাগারে যে টাকা নেই তা স্পষ্ট হয়ে গেছে ব্যাঙ্কের সামনে লম্বা লাইনেই। সরকারি কর্মীরাও ৩-৬ মাস বেতন পায়নি বলেও জানিয়েছেন। এই অবস্থায় তালিবানরা দাবি করছে প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশের সম্পক্তি লুঠ করে নিয়ে চলেছেগেছেন। ঘানিকে টাকা সমেত দেশে ফেরত আসতেও বলা হয়েছে। 

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
click me!

Recommended Stories

পাকিস্তানে মসজিদে হামলার দায় কার? দিল্লি-কাবুল একযোগে তুলোধনা করল ইসলামাবাদের
পাকিস্তানের ঘরে ঢুকে বালোচ বিদ্রোহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আত্মঘাতী হামলাকারী ২ তরুণীর ছবি