Argentina: বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গ, আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা ফিফার

Published : Aug 21, 2026, 11:41 PM IST
Argentina vs Spain FIFA World Cup 2026 Final

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফিফার বিরুদ্ধে বারবার আর্জেন্টিনাকে (Argentina) অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর শৃঙ্খলাভঙ্গের জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ফিফা। আর্জেন্টিনা ফুটবল সংস্থার (Argentine Football Association) পাশাপাশি কয়েকজন ফুটবলারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হল।

DID YOU KNOW ?
শাস্তির মুখে আর্জেন্টিনা
এবারের বিশ্বকাপ ফুটবলে শৃঙ্খলাভঙ্গের জন্য ফিফার শাস্তির মুখে পড়ল আর্জেন্টিনা দল।

Argentine Football Association: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন একাধিকবার শৃঙ্খলাভঙ্গ করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে তিন লক্ষ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করল ফিফা। একইসঙ্গে আর্জেন্টিনা দলের কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফের সাজার কথাও ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডকে (England) হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ফকল্যান্ড (Falklands) নিয়ে যে ব্যানার প্রদর্শন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেও শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। সেই ব্যানারে লেখা ছিল “Las Malvinas Son Argentinas”, অর্থাৎ ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’। এই ব্যানার নিয়ে অভিযোগ দায়ের করেছিল ইংল্যান্ড। সেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিল ফিফা।

একাধিক শাস্তি আর্জেন্টিনার

শাস্তির অংশ হিসেবে আর্জেন্টিনাকে তাদের পরবর্তী হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে। তবে আরও একটি স্টেডিয়াম-সংক্রান্ত নিষেধাজ্ঞা এবং জরিমানার এক লক্ষ মার্কিন ডলার নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। জরিমানার আরও এক লক্ষ মার্কিন ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন (Argentina vs Spain) ম্যাচ শেষ হওয়ার পর যে মারপিট হয়, তার জন্যও কড়া ব্যবস্থা নিয়েছে ফিফা। আর্জেন্টিনা দলের চার সদস্যের শাস্তি ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস (Leandro Paredes)। তাঁকে ১০ ম্যাচের জন্য নির্বাসিত করার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

আর্জেন্টিনার ফুটবলার ও সাপোর্ট স্টাফের শাস্তি 

লিয়ান্দ্রো পারেদেস: ১০ ম্যাচ নিষেধাজ্ঞা + ৯০,০০০ মার্কিন ডলার জরিমানা

নাহুয়েল মলিনা: ৭ ম্যাচ নিষেধাজ্ঞা + ৯০,০০০ মার্কিন ডলার জরিমানা

থিয়াগো আলমাদা: ১ ম্যাচ নিষেধাজ্ঞা + ৩০,০০০ মার্কিন ডলার জরিমানা

রবার্তো আয়ালা: ৩ ম্যাচ নিষেধাজ্ঞা + ৩০,০০০ মার্কিন ডলার জরিমানা

পাবলো মার্তিন পায়েস গাভিরা: ১ ম্যাচ নিষেধাজ্ঞা + ৩০,০০০ মার্কিন ডলার জরিমানা

ফাইনালের পরের ঘটনায় এক স্প্যানিশ খেলোয়াড়ের বিরুদ্ধেও আলাদা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফিফা।

বিশ্বকাপ ফাইনালের পর কী হয়েছিল?

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনের মাঝেই ফাইনালের পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পারেদেসকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়রা যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, তখন পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার কাছে গিয়ে তাঁর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে দ্রুত উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান স্পেনের মিডফিল্ডার গাভি। তিনি গার্সিয়া ও পারেদেসের মধ্যে ঢুকে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। কিন্তু পারেদেস তখন উত্তেজিত ছিলেন এবং গাভির দিকেও এগিয়ে যান। পরিস্থিতির অবনতি হওয়ার আগেই আর্জেন্টিনার ফরোয়ার্ড থিয়াগো আলমাদা হস্তক্ষেপ করেন। তিনি গাভিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাতেও উত্তেজনা কমেনি। শেষপর্যন্ত দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং সেই বিশৃঙ্খলার মধ্যেই গাভির মুখে আঘাত করেন পারেদেস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন।
২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ১৬ বছর পর দ্বিতীয় খেতাব জিতল তারা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

BWF World Championships: কোয়ার্টার-ফাইনালে হার, দেশের মাটিতে পদক হারালেন সাত্ত্বিক-চিরাগ
Messi-Ronaldo: একইসঙ্গে নিলামে মেসি-রোনাল্ডোর জার্সি, কোনটার দাম বেশি উঠল?