Argentina vs England: বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের দিন উদযাপন, ঘোষণা আর্জেন্টিনার
Falklands War: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনা-ইংল্যান্ডের (Argentina vs England) লড়াই হলেই ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। এবারের বিশ্বকাপ ফুটবলেও তার ব্যতিক্রম হয়নি। লিওনেল মেসিরা (Lionel Messi) ফকল্যান্ডের কথা উল্লেখ করেছেন।

১৫ জুলাই ‘জাতীয় ফুটবল দল দিবস’, ঘোষণা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের
‘জাতীয় ফুটবল দল দিবস’
ইংল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপ ফুটবল সেমি-ফাইনালে স্মরণীয় জয়ের স্মৃতিকে অমর করে রাখার লক্ষ্যে ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী বছর থেকে এই বিশেষ দিন পালন করা শুরু হবে।
KNOW

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়কত
জয় উদযাপন করছে আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিল এগজিকিউটিভের বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়েছে, '২০২৬ বিশ্বকাপ ফুটবল সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আলবিসেলেস্তের ঐতিহাসিক ও গৌরবময় জয়কে স্মরণীয় করে রাখতেই ১৫ জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।'
বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় আর্জেন্টিনার
পিছিয়ে পড়েও জয় আর্জেন্টিনার
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'লিওনেল স্কালোনির দল এক গোলে পিছিয়ে ছিল। কিন্তু এনজো ফার্নান্ডেজ ও লাউতারো মার্টিনেজের গোলের সুবাদে তারা ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসে। সেই জয়ের পর পুরো দেশ উৎসবে মেতে ওঠে এবং লাখো মানুষ রাস্তায় নেমে উদযাপনে অংশ নেয়।'
ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা
দুরন্ত প্রত্যাবর্তন আর্জেন্টিনার
এবারের বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। ম্যাচের বেশিরভাগ সময় ১-০ পিছিয়ে থাকা লিওনেল স্কালোনির দল ৮৫-তম মিনিটের পর এনজো ফার্নান্ডেজ ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে।
বিশ্বকাপ সেমি-ফাইনালে জয়ের পর মাঠেই ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্যানার প্রদর্শন
ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি উস্কে দিল আর্জেন্টিনা
ইংল্যান্ডকে হারানোর পর মাঠেই 'Las Malvinas son Argentinas' (বাংলায় অর্থ, মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার নিয়ে উদযাপন করেন আর্জেন্টিনার ফুটবলাররা। এই ঘটনায় সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ও ইউকে জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ব্রিটিশ সরকার বিষয়টি তদন্তের জন্য ফিফার প্রতি আহ্বান জানায়। ফলে ম্যাচ-পরবর্তী উদযাপনও শৃঙ্খলাভঙ্গের সম্ভাব্য ইস্যুতে পরিণত হয়।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ইসলাস মালভিনাস নামে উল্লেখ করে আর্জেন্টিনা
ফকল্যান্ড নিয়ে বিরোধ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ইসলাস মালভিনাস নামে উল্লেখ করে আর্জেন্টিনা। এই দ্বীপপুঞ্জ নিয়ে সার্বভৌমত্বের বিরোধ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে বিশেষ তাৎপর্য দিয়েছিল। দ্বীপপুঞ্জটি আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০ মাইল এবং গ্রেট ব্রিটেন থেকে প্রায় ৮ হাজার মাইল দূরে অবস্থিত। এটির মালিকানা নিয়ে দুই দেশের রাজনৈতিক বিরোধ বহু দশক ধরে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।
মাঠে রাজনৈতিক বার্তা দেওয়ায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ফিফার
তদন্ত শুরু ফিফার
বিশ্বকাপ ফুটবল সেমি-ফাইনালে জয় উদযাপনে রাজনৈতিক বার্তা প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়। একই সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণ ও আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগও পৃথকভাবে খতিয়ে দেখা হয়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশে প্রেসিডেন্ট
ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনার রাজনৈতিক নেতৃত্ব। প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই বলেছেন, মালভিনাস-সংক্রান্ত বার্তা প্রদর্শন ছিল সম্পূর্ণ বৈধ এবং এটি আর্জেন্টিনার মানুষের দীর্ঘদিনের জাতীয় অনুভূতিরই প্রতিফলন। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, এই ঘটনায় ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। তাঁর ধারণা, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনার বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করতে পারে।
