Iran National Football Team: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA-Iran Conflict) সঙ্গে কূটনৈতিক ও সামরিক দ্বন্দ্বের মধ্যেই বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে ইরানের জাতীয় দল। কোচ-ফুটবলারদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পদে বাধার মুখে পড়তে হচ্ছে।
KNOW
FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর বিধিনিষেধ-সহ নানা ধরনের সমস্যা নিয়ে ফিফা ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকে (Gianni Infantino) তীব্র আক্রমণ করলেন ইরানের অধিনায়ক মেহদি তারেমি (Iran captain Mehdi Taremi)। তাঁর দাবি, চলতি বিশ্বকাপ ফুটবল বিপর্যয় ছাড়া আর কিছু নয়। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে গ্রুপ জি-র ম্যাচে মিশরের (Egypt) সঙ্গে ১-১ ড্র করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সিয়াটলে (Seattle) এই ম্যাচের পর তারেমি দাবি করেছেন, বিশ্বকাপ শুরু হওয়ার সময় ফিফা যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করেনি। ইরান দল গ্রুপে তাদের তিন ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে খেললেও, তাদের থাকতে হয়েছে মেক্সিকোয় (Mexico)। ম্যাচের ঠিক আগে ইরান দলের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরেই তারেমিদের মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে তাঁদের সমস্যায় পড়তে হয়েছে বলে দাবি করেছেন ইরানের অধিনায়ক।

তীব্র ক্ষোভপ্রকাশ ইরানের অধিনায়ক
ফিফার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করে তারেমি বলেছেন, ‘এই বিশ্বকাপে বিপর্যয় হয়েছে। ফিফার সব সমস্যা মেটানো উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত শুরু থেকেই কোনও সমস্যার সমাধান করতে পারেনি ফিফা। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচের পর ড্রেসিংরুমে এসেছিলেন ইনফ্যান্তিনো। তিনি তখন বলেছিলেন, সবে শুরু হয়েছে। কিন্তু কাল গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এখনও কিছুই করতে পারল না ফিফা।’
মার্কিন যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় শিবির ইরানের
চলতি বিশ্বকাপ ফুটবলের জন্য প্রথমে অ্যারিজোনার (Arizona) টাকসনে (Tucson) প্রস্তুতি শিবির করার পরিকল্পনা করেছিল ইরান দল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে শিবির করা সম্ভব হয়নি। তার বদলে মেক্সিকোর তিজুয়ানা (Tijuana) শহরে প্রস্তুতি শিবির করেছে ইরান দল। সেখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হয়েছে। এই কারণেই ক্ষুব্ধ ইরান দল। এ বিষয়ে কূটনৈতিক স্তরেও উত্তেজনা তৈরি হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


