Argentina vs Egypt: 'আমাদের সঙ্গে অবিচার হয়েছে,' আর্জেন্টিনার কাছে হেরে দাবি মিশরের কোচের

Published : Jul 08, 2026, 08:22 AM IST
Argentina vs Egypt

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: রেফারির সিদ্ধান্ত নিয়ে যাতে কোনও সংশয় না থাকে, সেটা নিশ্চিত করার জন্যই ভিএআর (VAR) চালু করেছে ফিফা। কিন্তু চলতি বিশ্বকাপ ফুটবলে ভিএআর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একাধিক ম্যাচে ভিএরআর নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশর (Argentina vs Egypt) ম্যাচেও বিতর্কের কেন্দ্রে ভিএআর।

DID YOU KNOW ?
ভিএআর নিয়ে বিতর্ক
চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিক ম্যাচে ভিএআর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ফলে রেফারিদের উপর চাপ তৈরি হচ্ছে।

VAR Controversy: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে (Argentina vs Egypt) ২-০ এগিয়ে থেকেও ২-৩ হেরে যাওয়ার পর ফিফাকে কাঠগড়ায় তুললেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান (Hossam Hassan)। তাঁর দাবি, আর্জেন্টিনাকে জোর করে জিতিয়ে দিয়েছে ফিফা। তাঁদের সঙ্গে অন্যায়, অবিচার করা হয়েছে। ভিএআর (VAR) নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরের কোচ। তাঁর দাবি, রেফারির একাধিক সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে গিয়েছে। এই কারণেই ম্যাচ হেরে চলতি বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে যেতে হল মিশরকে। এই ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ এগিয়েছিল মিশর। তারপর ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এই হার মেনে নিতে পারছে না মিশর শিবির।

ফিফাকে তোপ মিশরের কোচের

আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে মিশরের কোচ বলেছেন, ‘এই ম্যাচের ফল আমি মানতে পারছি না। ম্যাচ চলাকালীন যে সব ঘটনা ঘটেছে, তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। আজ আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে। গতবারের চ্যাম্পিয়নদের তুলনায় আমরা ভালো খেলেছি। আমরা সবকিছুতেই ওদের চেয়ে ভালো ছিলাম। কিন্তু মাঠের বাইরে থেকে ম্যাচের ঘটনা, ফল প্রভাবিত করা হয়েছে। বাইরে থেকে প্রভাব খাটিয়ে ম্যাচের ফল ঠিক করে দেওয়া হয়েছে।’

 

 

ভিএআর-বিতর্ক

আর্জেন্টিনার বিরুদ্ধে এই ম্যাচের ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করে ফেলেছিল মিশর। কিন্তু ভিএআর-এ দেখা যায়, গোলের আগে লিসান্দ্রো মার্টিনেজকে (Lisandro Martinez) ফাউল করেন মারওয়ান আটিয়া (Marwan Attia)। এই কারণে গোল বাতিল করেন রেফারি ফ্র্যাঙ্কোইস লেটেজিয়ের (Francois Letexier)। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মিশর শিবির। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে দাবি করছেন, সত্যিই মিশরের সঙ্গে অবিচার করা হয়েছে। অনেকে আবার বলছেন, রেফারি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তবে এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন একাধিক ম্যাচে ভিএআর নিয়ে প্রশ্ন ওঠায় চাপে পড়ে গিয়েছে ফিফা।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্বকাপ ফুটবলে টানা ৯ ম্যাচে গোল লিওনেল মেসির।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলে টানা ৯ ম্যাচে গোল করেছেন। তিনি প্রতি ম্যাচেই রেকর্ড উন্নত করে চলেছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Switzerland vs Colombia: কলম্বিয়াকে টাইব্রেকারে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, অনবদ্য জয়
Argentina vs Egypt: বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই কামব্যাক 'বড় দল' আর্জেন্টিনার! নিন্দুকদের অউকাত বুঝিয়ে কোয়ার্টার ফাইনালে মেসিরা