Asian Games 2026: হাই জাম্পে অল্পের জন্য সোনা হাতছাড়া সর্বেশ কুশারের, ৫৬ বছর পর পদক ভারতের

Published : Sep 27, 2026, 07:05 PM ISTUpdated : Sep 27, 2026, 07:25 PM IST
Sarvesh Kushare Asian Games 2026

সংক্ষিপ্ত

Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে একাধিক পদক জিতলেন ভারতীয় অ্যাথলিটরা। রবিবারও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে পদক এল। অ্যাথলেটিক্স থেকে আরও পদক আসবে বলে আশায় ক্রীড়ামহল।

DID YOU KNOW ?
অ্যাথলেটিক্সে সাফল্য
এবারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে বেশ কয়েকটি পদক জিতেছে ভারত।

Asian Games 2026 News: ৫৬ বছর পর এশিয়ান গেমসে পুরুষদের হাই জাম্পে পদক পেল ভারত। রবিবার পদক জিতলেন সর্বেশ কুশারে (Sarvesh Kushare)। এই অ্যাথলিট ২.২৫ মিটার উচ্চতা অতিক্রম করে রুপো পেলেন। ১৯৭০ সালে ব্যাঙ্কক (Bangkok) এশিয়ান গেমসে ২.০৩ মিটার উচ্চতায় লাফিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভীম সিং (Bhim Singh)। তারপর থেকে এই ইভেন্টে পদক অধরা ছিল। এবার পদকের খরা কাটালেন সর্বেশ। মহারাষ্ট্রের (Maharashtra) দেবরগাঁওয়ের (Devargaon) ৩১ বছর বয়সি এই অ্যাথলিট এদিন সোনা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে তাঁকে টেক্কা দিয়ে সোনা জিতলেন চিনা তাইপেইয়ের (Chinese Taipei) ফু চাও-হুয়ান। প্রথম প্রচেষ্টায় ২.২৫ মিটার উচ্চতা পেরোতে ব্যর্থ হন সর্বেশ। চিনা তাইপেইয়ের অ্যাথলিট প্রথম প্রচেষ্টাতেই এই উচ্চতা পেরিয়ে যান। এই কারণেই তিনি সোনা জেতেন। সর্বেশ দ্বিতীয় প্রচেষ্টায় ২.২৫ মিটার উচ্চতা পেরিয়ে যান। এর ফলে তিনি রুপো জেতেন।

মহিলাদের লং জাম্পেও রুপো

এদিন সর্বেশ রুপো পাওয়ার আগে এশিয়ান গেমসে মহিলাদের লং জাম্পে রুপো পান অ্যান্সি সোজান (Ancy Sojan)। ৬.৫৩ মিটার লাফিয়ে রুপো পান অ্যান্সি। এই ইভেন্টে সোনা জেতেন চিনের (China) হুয়াং ইংইং (Huang Yingying)। তিনি ৬.৫৫ মিটার লাফান। এই ব্যবধান মেটাতে পারেননি অ্যান্সি। এর ফলেই তাঁকে রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হল। এই ইভেন্টে পদক পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ভারতের অপর এক অ্যাথলিট শৈলী সিং (Shaili Singh)। কিন্তু তিনি অল্পের জন্য ব্রোঞ্জ জিততে পারলেন না। ৬.৪৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেলেন চিনের অ্যাথলিট মেংয়ি তান (Mengyi Tan)।

হরিতা ভদ্রর ব্রোঞ্জ

এশিয়ান গেমসে মহিলাদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন হরিতা ভদ্র (Harita Bhadra)। ফাইনালে ২৩.২০ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতেছেন হরিতা। তাঁর সঙ্গে ব্রোঞ্জের লড়াইয়ে ছিলেন জাপানের (Japan) ইদো আবিগেইরুফুকা (Ido Abigeirufuka)। তিনি ২৩.২১ সেকেন্ড সময় করেন। এর ফলে ব্রোঞ্জ জেতেন হরিতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৭০
১৯৭০ সালে শেষবার এশিয়ান গেমসে হাই জাম্পে পদক পেয়েছিল ভারত।
১৯৭০ সালের এশিয়ান গেমসে শেষবার ভারতের হয়ে হাই জাম্পে পদক জেতেন ভীম সিং। ৫৬ বছর পর পদক জিতলেন সর্বেশ কুশারে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Badminton: এশিয়ান গেমসে হতাশা, ১২ বছর পর ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্টে পদকহীন ভারত
Asian Games 2026: সুতোর ফারাকে সোনা হাতছাড়া, লং জাম্পে রুপো জিতলেন কেরলের অ্যান্সি সোজান