Spain vs Austria Match: চলতি বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার স্পেন। ২০১০ সালের চ্যাম্পিয়নরা এবার অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। গ্রুপ পর্বের বাধা টপকানোর পর এবার নক-আউট পর্বের শুরুটাও ভালোভাবে করল স্পেন। ল্যামিন ইয়ামালরা (Lamine Yamal) বিপক্ষ শিবিরে আতঙ্ক তৈরি করছেন।
KNOW
FIFA World Cup 2026: অস্ট্রিয়াকে সহজেই ৩-০ উড়িয়ে (Spain vs Austria) চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেল স্পেন। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে (Los Angeles Stadium) অসাধারণ ফুটবল খেলে জয় পেল স্পেন। অস্ট্রিয়ার খেলা দেখে কখনও মনে হয়নি তারা এই ম্যাচে জয় পেতে পারে। সারা ম্যাচেই স্পেনের দাপট ছিল। তারা যোগ্য দল হিসেবেই জয় পেল। ২০১০ সালের চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপ ফুটবলে যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে দ্বিতীয়বার খেতাব জেতার দাবিদার হয়ে উঠেছে। অন্য দলগুলি স্পেনকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে।

অসাধারণ পারফরম্যান্স স্পেনের
বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়ার বিরুদ্ধে এই ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল (Mikel Oyarzabal)। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল স্পেন। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান পেড্রো পোরো (Pedro Porro)। তিনি স্পেনের সিনিয়র জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করলেন। এরপর ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ওয়ারজাবাল। এই ম্যাচেও স্পেনের বিখ্যাত তিকিতাকা ফুটবলের ঝলক দেখা গেল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্পেনের গোলকিপার
বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়ার বিরুদ্ধে এই ম্যাচে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম তুললেন স্পেনের গোলকিপার উনাই সাইমন (Unai Simón)। তিনি বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে এখনও পর্যন্ত সর্বাধিক ৫১৯ মিনিট কোনও গোল হজম করেননি। এর আগে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে সবচেয়ে দীর্ঘ সময় গোল হজম না করার রেকর্ড ছিল ইতালির গোলকিপার ওয়াল্টার জেঙ্গার (Walter Zenga) দখলে। তিনি ১৯৯০ সালের বিশ্বকাপে ৫১৮ মিনিট গোল হজম করেননি। এবার সেই রেকর্ড ভেঙে গেল। ২০১০ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এতদিন নক-আউট পর্বে কোনও ম্যাচে জয় পায়নি স্পেন। ১৬ বছর পর সেই জয় এল। ফলে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্প্যানিশ শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


