Brazil vs Japan: জাপানের বিরুদ্ধে জয়ের পর কেন নেইমারের নিশানায় জার্মান অর্থনীতিবিদ?

Published : Jun 30, 2026, 04:27 PM ISTUpdated : Jun 30, 2026, 04:39 PM IST
Brazil vs Japan

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) সঙ্গে ড্র করলেও, তারপর গ্রুপের বাকি দুই ম্যাচ জিতে নক-আউটে পৌঁছনোর পর রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil vs Japan)। এবার খেতাব জয়ের দিকে এগিয়ে যাওয়াই সেলেকাও ব্রিগেডের লক্ষ্য।

DID YOU KNOW ?
হেক্সার লক্ষ্যে ব্রাজিল
২০২২ সালে পঞ্চমবার পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ২৪ বছর পর ষষ্ঠ খেতাবের আশায় ব্রাজিল।

FIFA World Cup 2026 Updates: জাপানকে হারিয়ে ব্রাজিল (Brazil vs Japan) চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এ পৌঁছে যাওয়ার পরেই জার্মানির অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে (German Economist Joachim Klement) ব্যঙ্গ করলেন নেইমার (Neymar)। এই অর্থনীতিবিদ দাবি করেছিলেন, ব্রাজিলকে হারিয়ে দেবে জাপান। কিন্তু পিছিয়ে পড়েও ২-১ জয় ছিনিয়ে নেয় ব্রাজিল। এরপরেই 'এক্স' হ্যান্ডলে নেইমার লিখেছেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট, দয়া করে পরের বিশ্বকাপে ফের চেষ্টা করুন।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল। অনেকেই নেইমারের পোস্টে নানা মন্তব্য করছেন। ব্রাজিল সমর্থকরা খুশি। একইসঙ্গে তাঁরাও জার্মান অর্থনীতিবিদকে ব্যঙ্গ করছেন। জাপান শিবির আশায় ছিল, ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী মিলে যাবে। কিন্তু সেটা না হওয়ায় তারা হতাশ। ব্রাজিল শিবিরে ঠিক উল্টো ছবি।

ব্যর্থ ক্লেমেন্টের মডেল

জার্মান অর্থনীতিবিদ ক্লেমেন্ট গণিতজ্ঞও বটে। তিনি এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে ভবিষ্যৎবাণী করার জন্য এক মডেল তৈরি করেছেন। এই মডেল অনুযায়ী শুরুতে মনে হচ্ছিল, ফুটবল টুর্নামেন্টের ফল নিয়ে ভবিষ্যৎবাণী করা অত্যন্ত কঠিন। কিন্তু পরবর্তীকালে সাফল্য পেয়েছেন ক্লেমেন্ট। তিনি পরপর তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নাম আগাম বলে দেন। ২০১৪ সালে জার্মানি (Germany), ২০১৮ সালে ফ্রান্স (France) এবং ২০২২ সালে আর্জেন্টিনা (Argentina) চ্যাম্পিয়ন হয়েছে। এই তিন দলের খেতাব জেতার কথা আগাম বলে দেন ক্লেমেন্ট। তবে তিনি ব্রাজিল-জাপান ম্যাচের ফল মেলাতে পারলেন না।

 

 

ব্রাজিল-জাপান ম্যাচ হবে, আগাম বলেছিলেন ক্লেমেন্ট

ক্লেমেন্ট আগেই বলেছিলেন, রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। এই অর্থনীতিবিদ ও গণিতজ্ঞ আরও বলেছিলেন, ব্রাজিলকে হারিয়ে চমক দিতে পারে জাপান। কারণ, ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সফলতম দল হলেও, এই মুহূর্তে ব্রাজিলের বর্তমান দলের খেলোয়াড়রা সেরা ফর্মে নেই। জাপানের ফুটবলাররা এই মুহূর্তে ভালো ফর্মে। জাপান প্রথমে গোল করায় ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী মিলে যাবে বলে আশা করছিল জাপান শিবির। তবে এরপর জোড়া গোল করে ম্যাচ জিতে নেয় ব্রাজিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিশ্বকাপ ফুটবলে নক-আউটে জাপানের জয় ০।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত নক-আউট পর্যায়ে জাপানের ম্যাচ জয়ের সংখ্যা ০।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Germany vs Paraguay: প্যারাগুয়ের বিরুদ্ধে জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত ঠিক? অব্যাহত বিতর্ক
Shashank Singh: রাঁধুনিকে মারধরের অভিযোগ, শশাঙ্ক সিং, বাবার বিরুদ্ধে এফআইআর