টি-২০ বিশ্বকাপ ২০২৬: ক্যাচ ফেলে হাতের মুঠোয় থাকা ম্যাচ পাকিস্তানকে উপহার নেদারল্যান্ডসের

Published : Feb 07, 2026, 02:37 PM ISTUpdated : Feb 07, 2026, 02:44 PM IST
Netherlands cricket team

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করল নেদারল্যান্ডস। ফুটবলে ডাচদের লড়াই দেখেছে সারা বিশ্ব। এবার ক্রিকেটেও লড়াই করছে ইউরোপের এই দল। পাকিস্তানের বিরুদ্ধে তাদের লড়াই প্রশংসিত হচ্ছে।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
শুরু হয়ে গেল টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রথম দিনই কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ।

Pakistan vs Netherlands: ফুটবল বিশ্বকাপে একাধিকবার ফাইনালে পৌঁছেও হেরে গিয়েছে নেদারল্যান্ডস। এবার টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) প্রথম ম্যাচেও একই ঘটনা দেখা গেল। পাকিস্তানের বিরুদ্ধে হাতের মুঠোয় থাকা ম্যাচ খুইয়ে বসল ডাচরা। পাকিস্তানের ইনিংসের ১৯-তম ওভারে ফাহিম আশরফের (Faheem Ashraf) ক্যাচ ফস্কানোই ম্যাচের ফল গড়ে দিল। লগ্যান ভ্যান বিকের (Logan van Beek) বলে ক্যাচ ফস্কান ম্যাক্স ও'ডোড (Max O'Dowd)। তিনি অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু চাপের মুখে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারলেন না। সেই সময় ফাহিম আউট হয়ে গেলেই জিতে যেত নেদারল্যান্ডস। কিন্তু সেটা হল না। ফাহিম অপরাজিত থেকে পাকিস্তানকে তিন উইকেটে ম্যাচ জিতিয়ে দিলেন। তবে এই ম্যাচে জয় পেলেও, নেদারল্যান্ডসের মতো দলের বিরুদ্ধে পাকিস্তান যে পারফরম্যান্স দেখাল, তাতে তাদের পক্ষে এই টুর্নামেন্টে বেশিদূর যাওয়া কঠিন।

কেঁদে ককিয়ে জয় পাকিস্তানের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। সর্বাধিক ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards)। পাকিস্তানের হয়ে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন সলমন মির্জা (Salman Mirza)। মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz), আবরার আহমেদ (Abrar Ahmed) ও সায়েম আয়ুব (Saim Ayub) জোড়া উইকেট করে নেন। এরপর ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান। ফাহিম ১১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ৪৭ রান করেন।

অভিজ্ঞতার অভাবে হার ডাচদের

১১৪ রানে সাত উইকেট খুইয়ে হারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই অবস্থা থেকেও ম্যাচ খুইয়ে বসল নেদারল্যান্ডস। অনভিজ্ঞতাই এই হারের জন্য দায়ী। ফাহিম যখন পরপর ওভার-বাউন্ডারি মারছিলেন, তখন ডাচদের কৌশলে কোনও বদল দেখা যায়নি। তারপর ক্যাচ ফস্কানো পাকিস্তানের জয় নিশ্চিত করে দিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাকিস্তানের।
এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পাকিস্তানের।
Read more Articles on
click me!

Recommended Stories

BCCI Annual Contract 2026: ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে ৩০ জন ক্রিকেটার? ওঠা-নামা এবং বাদ যাওয়ার তালিকাও লম্বা
India Under-19 Cricket Team: রাতারাতি কোটিপতি বৈভবরা! বিশ্বকাপ জেতায় সূর্যবংশীদের কত টাকার বিশেষ পুরস্কার বোর্ডের