2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু এই ম্যাচ বয়কট করার কথা জানিয়েছে পাকিস্তান। তাদের অবস্থান না বদলালে এই ম্যাচ হচ্ছে না।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
শনিবার টি-২০ বিশ্বকাপের উদ্বোধন। এই টুর্নামেন্টের ম্যাচগুলি ভারত ও শ্রীলঙ্কায় হবে।

India vs Pakistan: ১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলছে না পাকিস্তান। ফের এই দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan Prime Minister Shahbaz Sharif)। ইসলামাবাদে (Islamabad) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপের বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনওরকম রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাংলাদেশের পাশে থাকা উচিত। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা যথার্থ। আমরা বাংলাদেশের পাশে আছি।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বললেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে এখনও এ বিষয়ে আইসিসি-কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ফলে ক্রিকেট মহলে জল্পনা চলছে, পাকিস্তানের অবস্থান বদলাতে পারে।

বাংলাদেশের নির্বাচন মিটলেই পাকিস্তানের অবস্থান বদল?

আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে, বাংলাদেশে নির্বাচনের (Bangladesh Elections 2026) আগে সে দেশের ভারত-বিরোধী শক্তিকে মদত দেওয়ার জন্যই টি-২০ বিশ্বকাপ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলছে পাকিস্তান সরকার। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন মিটে গেলেই পিসিবি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ভারতের বিরুদ্ধে ম্যাচে দল নামানো হবে। ফলে এখন কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই পাকিস্তানের অবস্থান স্পষ্ট হয়ে যাবে।

ভারতের বিরুদ্ধে না খেললে ক্ষতি পাকিস্তানেরই 

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি। পিসিবি যে লভ্যাংশ পায়, তা আটকে দেওয়া হতে পারে। আইসিসি-র কাছ থেকে অর্থ না পেলে পাকিস্তানে ক্রিকেটই বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে পিসিবি এখনও নীরব। পাকিস্তান সরকারই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা বলে যাচ্ছে। পিসিবি কর্তারা সরকারিভাবে এ বিষয়ে কিছু বলছেন না। তাঁরা জানিয়েছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, তা মেনে চলবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।