2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ভারত-পাকিস্তান ম্যাচই (India vs Pakistan) এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করেছে পাকিস্তান।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করা হলেও, ভারতীয় দল এই ম্যাচ খেলতে তৈরি।

India vs Pakistan: পাকিস্তানের পক্ষ থেকে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলা হলেও, সে কথায় গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বৃহস্পতিবার অধিনায়কদের মিলিত হওয়ার অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের মনোভাব অত্যন্ত স্পষ্ট। আমরা ওদের বিরুদ্ধে খেলব না বলিনি। ওরাই বলেছে আমাদের বিরুদ্ধে খেলবে না। আমাদের উড়ানের টিকিট কাটা হয়ে গিয়েছে। আমরা কলম্বোয় (Colombo) যাচ্ছি। আমাদের ক্রীড়াসূচি তৈরি। আমরা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে খেলব। তারপর কানাডার (Canada) বিরুদ্ধে খেলব। তারপর আমরা কলম্বোয় যাব।’ আইসিসি-র নিয়ম অনুযায়ী, ওয়াক-ওভার পেতে হলে ভারতীয় দলকে মাঠে থাকতে হবে। এর মধ্যে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত বদল করে, তাহলে তো খেলতেই হবে। সূর্যকুমার বুঝিয়ে দিয়েছেন, তাঁরা সবরকম পরিস্থিতির জন্যই তৈরি।

বয়কটের সিদ্ধান্তে অনড় পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan Prime Minister Shahbaz Sharif) বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপের বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনওরকম রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাংলাদেশের পাশে থাকা উচিত। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা যথার্থ। আমরা বাংলাদেশের (Bangladesh) পাশে আছি।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা সরকারের নির্দেশই মেনে চলবে। ফলে এখনও পর্যন্ত যা ঠিক আছে, ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে না।

পাকিস্তান না খেললে সুবিধা ভারতের

পাকিস্তান যদি ম্যাচ বয়কট করে, তাহলে ভারতীয় দলের কোনও ক্ষতি হবে না। ওয়াক-ওভার হিসেবে দুই পয়েন্ট পেয়ে যাবেন সূর্যকুমাররা। ফলে সুপার এইট পর্যায়ের দিকে এগিয়ে যাবে ভারতীয় দল। এই কারণে পাকিস্তান দল এই ম্যাচ থেকে সরে গেলে ভারতীয় শিবিরের খুশি হওয়ারই কথা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।