India vs Pakistan: 'টি-২০তে ভারত ভালো দল, হারানো কঠিন,' মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Published : Feb 14, 2026, 08:00 PM ISTUpdated : Feb 14, 2026, 08:07 PM IST
india vs pakistan

সংক্ষিপ্ত

India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। ধারে-ভারে এবং সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারতীয় দল। সারা দেশ আশাবাদী, ফের পাকিস্তানের বিরুদ্ধে জয় আসবে।

DID YOU KNOW ?
ভারত-পাকিস্তান লড়াই
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড অসাধারণ। রবিবার ব্যবধান বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

2026 ICC Men's T20 World Cup: বিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ফের জয় পাবে বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ বলেন, 'টি-২০-তে ভারত ভালো দল। ভারতকে হারানো কঠিন। পাকিস্তানের স্পিনারদের সামলানো কঠিন হবে না। ভারত ভালো খেলবে।' সৌরভের মতে, ভারতীয় দলের বোলিং লাইনআপে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) রাখা উচিত। এই তিনজন বোলার থাকলেই পাকিস্তানকে হারানো যাবে। কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলার সুযোগ দেওয়া হবে না বলেই মনে করেন সৌরভ। তাঁর মতে, দলের ভারসাম্য নষ্ট করা হবে না।

ব্যাটিং নিয়ে চিন্তা নেই সৌরভের

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। এ বিষয়ে প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, 'একজন-দু'জনই ভালো খেলে। একজন-দু'জন খেললেই হবে। ভারত গত ২৬টা টি-২০ ম্যাচের মধ্যে ২৫টায় জিতেছে। ভারত ভালো খেলবে। অভিষেক শর্মার (Abhishek Sharma) না থাকা ফ্যাক্টর হবে না। সবাই ভালো খেলোয়াড়।'

পাকিস্তান দলে ভালো ব্যাটার নেই, মত সৌরভের

পাকিস্তান দল সম্পর্কে সৌরভ বলেছেন, 'ওদের দলে ভালো ব্যাটারের অভাব রয়েছে। ওরা যেভাবে খেলছে, তাতে সাফল্য পাওয়া কঠিন।' বাবর আজমকে (Babar Azam) অবশ্য ভালো খেলোয়াড় বলছেন বাংলার মহারাজ। তিনি বাবরের সমালোচনা করতে নারাজ। তবে পাকিস্তান দলকে শক্তিশালী বলে মনে করেন না সৌরভ। তিনি বারাবর বলছেন, ভারত ভালো দল। ফলে রবিবার ভারতীয় দল ফের সহজ জয় পাবে বলেই আশাবাদী তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হবে না বলেই মনে করেন। তাঁর মতে, গত ম্যাচে যে দল খেলেছিল, সেই দলই পাকিস্তানকে হারিয়ে দিতে পারবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার টি-২০ বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত।
রবিবার চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Final: লক্ষ্য টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখা, আমেদাবাদে পৌঁছে গেল ভারতীয় দল
T20 World Cup Final: টি-২০ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে কারা? নাম ঘোষণা আইসিসি-র