India vs Pakistan: কলম্বোর আর প্রেমসাদা স্টেডিয়ামে ভারতের রেকর্ড কেমন?

Published : Feb 14, 2026, 06:44 PM IST
india vs pakistan

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: রবিবার টি-২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে। কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

DID YOU KNOW ?
এগিয়ে ভারত
ওডিআই, টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের রেকর্ড দুর্দান্ত। হার মাত্র এক ম্যাচে। বাকি সব ম্যাচেই জয় এসেছে।

India vs Pakistan: রবিবার শ্রীলঙ্কার (Sri Lanka) রাজধানী কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথমে বয়কটের কথা ঘোষণা করলেও, তারপর ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে এই ম্যাচে খেলতে নামছে পাকিস্তান দল। মাঠের বাইরে অনেক লড়াই হয়েছে, এবার ২২ গজে লড়াইয়ের পালা। ওডিআই, টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট নিরঙ্কুশ। দুই ফর্ম্যাটের বিশ্বকাপ মিলিয়ে মাত্র একবার পাকিস্তানের কাছে হেরেছে ভারতীয় দল। বাকি সব ম্যাচেই জয় এসেছে। ফলে রবিবার ব্যবধান বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। তবে এই ম্যাচের আরও গুরুত্ব রয়েছে। এই ম্যাচ জিতলে ভারতীয় দলের গ্রুপের শীর্ষে থেকে সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যাবে।

প্রেমদাসায় ভারতীয় দলের রেকর্ড কেমন?

শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দল বরাবরই ভালো পারফরম্যান্স দেখায়। প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে ২০২৩ সালের এশিয়া কাপ-সহ (Asia Cup 2023) বেশ কিছু টুর্নামেন্ট, সিরিজ জিতেছে ভারত। আর প্রেমদাসা স্টেডিয়ামেও ভারতীয় দলের পারফরম্যান্স দুর্দান্ত। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে টি-২০ ফর্ম্যাটে ১৫ ম্যাচ খেলে ১১ ম্যাচেই জয় পেয়েছে। এই দেশে টি-২০ ফর্ম্যাটে মাত্র চার ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। আর প্রেমদাসা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ খেলে চার ম্যাচেই জয় পেয়েছে ভারত। শ্রীলঙ্কার মাটিতে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলকে হারাতে পেরেছে শুধু শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া (Australia)। এই দেশে টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত। ফলে রবিবার আরও এক জয়ের আশা তৈরি হয়েছে।

রবিবার টসে জিতলে কী করবেন সূর্যকুমার যাদব?

প্রেমদাসায় এখনও পর্যন্ত ৫১টি টি-২০ ম্যাচ হয়েছে। গড় রান ১৫২। ২৮ ম্যাচে রান তাড়া করে জয় এসেছে। তবে চলতি টি-২০ বিশ্বকাপে এই স্টেডিয়ামের পিচ অন্যরকম আচরণ করছে। তিন ম্যাচেই যে দল প্রথমে ফিল্ডিং করেছে, তারা হেরে গিয়েছে। ফলে রবিবার ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টসে জিতলে কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে জল্পনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৬
রবিবার শ্রীলঙ্কার মাটিতে ১৬-তম টি-২০ ম্যাচ ভারতের।
রবিবার শ্রীলঙ্কার মাটিতে টি-২০ ফর্ম্যাটে ১৬-তম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

ICC T20 World Cup 2026: অঘটনের মুখ থেকে ফিরল ইডেন, স্কট আপসেট থেকে ব্রুকদের বাঁচালেন ব্যান্টন
পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করবেন? হেসে যা বললেন সূর্যকুমার যাদব