MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

Mohammed Siraj-Mahira Sharma: ইংল্যান্ড সফরের (India tour of England, 2025) পর থেকে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত নাম মহম্মদ সিরাজ। এই পেসারকে নিয়ে মাঠের বাইরেও আলোচনা চলছে। তাঁর সঙ্গে এক জনপ্রিয় অভিনেত্রীর নাম জড়িয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 09 2025, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অভিনেত্রী মাহিরা শর্মা কি ক্রিকেটার মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?
Image Credit : Instagram

অভিনেত্রী মাহিরা শর্মা কি ক্রিকেটার মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?

মাহিরা শর্মা-মহম্মদ সিরাজের ডেটিং?

ইনস্টাগ্রামে অভিনেত্রী মাহিরা শর্মার এক পোস্টে ক্রিকেটার মহম্মদ সিরাজের লাইক ঘিরে জল্পনা শুরু। তারপর ইনস্টাগ্রামে এই দুই তারকা একে অপরকে ফলো করা শুরু করার পর জল্পনা বাড়ে। মাহিরা ও সিরাজ একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন শুরু হয়। এবার এই জল্পনা নিয়ে মুখ খুললেন মাহিরা। সিরাজও এর আগে এই সম্পর্কের গুজবের কথা অস্বীকার করেছেন।

DID YOU
KNOW
?
মহম্মদ সিরাজের অসাধারণ বোলিং
এবারের ইংল্যান্ড সফরে অসামান্য বোলিং করেছেন মহম্মদ সিরাজ। তিনি ভারতীয় দলকে সিরিজ জিততে সাহায্য করেছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ইনস্টাগ্রাম থেকে জল্পনা শুরু, সেখানেই গুঞ্জন থামানোর জন্য বার্তা দিলেন মাহিরা
Image Credit : insta/gujarat_titans, mahirasharma

ইনস্টাগ্রাম থেকে জল্পনা শুরু, সেখানেই গুঞ্জন থামানোর জন্য বার্তা দিলেন মাহিরা

সিরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার মাহিরার

মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন মাহিরা শর্মা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'গুজব রটানো বন্ধ করুন। আমি কারও সঙ্গে ডেটিং করছি না।' মাহিরার এই পোস্টের পরেও অবশ্য সিরাজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন থামছে না। এই অভিনেত্রী কেন হঠাৎ এ বিষয়ে মুখ খুললেন, তা নিয়ে আলোচনা চলছে।

২৩
এবারের ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সিরাজ। তিনি এই সিরিজে মোট ২৩ উইকেট নিয়েছেন।

Related Articles

Related image1
Mohammed Siraj: এশিয়া কাপে অসামান্য পারফরম্যান্স, আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সিরাজ
Related image2
Mohammed Siraj: নতুন নজির সিরাজের, পরপর ৪ বলে উইকেট নিয়েছেন এই বোলাররা
36
কাছাকাছি সময়েই তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন সিরাজ ও মাহিরা
Image Credit : Social Media

কাছাকাছি সময়েই তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন সিরাজ ও মাহিরা

প্রেমের কথা অস্বীকার সিরাজ-মাহিরার

মাহিরা শর্মা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সম্পর্কের কথা অস্বীকার করার ঠিক আগেই এ বিষয়ে মুখ খোলেন মহম্মদ সিরাজ। তিনিও ইনস্টাগ্রামকেই বেছে নেন। এই ক্রিকেটার পোস্ট করেন, ‘পাপারাজ্জিদের কাছে আমার অনুরোধ, আমাকে ঘিরে প্রশ্ন করা বন্ধ করুন। এটা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন। আমার আশা, এসব থেমে যাবে।’ সিরাজের এই পোস্টের কিছুক্ষণ পরেই মাহিরার ইনস্টাগ্রাম স্টোরি দেখা যায়।

46
মাহিরা শর্মার মা-ও মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন
Image Credit : insta/mohammedsirajofficial, mahirasharma

মাহিরা শর্মার মা-ও মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন

মেয়ের সম্পর্ক অস্বীকার মাহিরার মায়ের

মাহিরা শর্মার মা-ও মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘লোকজন যা খুশি বলতে পারে। আমার মেয়ে এখন সেলিব্রিটি। ওর সঙ্গে অনেকের নামই জড়াতে পারে। সেসব কথা কি বিশ্বাস করতে হবে?’ মাহিরার মায়ের কথায় স্পষ্ট, তাঁর মেয়ের সঙ্গে সিরাজের সম্পর্কের গুঞ্জন নিয়ে বিরক্ত।

56
এক সাক্ষাৎকারেও মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন মাহিরা শর্মা
Image Credit : instagram own

এক সাক্ষাৎকারেও মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন মাহিরা শর্মা

সিরাজের সঙ্গে সম্পর্ক শুধুই গুজব, দাবি মাহিরার

এক সাক্ষাৎকারেও মহম্মদ সিরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে মাহিরা শর্মাকে প্রশ্ন করা হয়েছিল। এই অভিনেত্রী জবাব দেন, ‘কারও সঙ্গেই আমি ডেটিং করছি না। মানুষ ভালো-মন্দ যা-ই বলুন না কেন, আমি কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাই না। অনুরাগীরা কারও না কারও সঙ্গে আপনার নাম জুড়ে দিতে পারে। আমরা সেসব থামাতে পারি না। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের সঙ্গেও আমার নাম জড়ানো হয়েছে। আমি এসব নিয়ে ভাবি না।’

66
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা, তিনি বিগ বসেও যোগ দিয়েছেন
Image Credit : insta/mahirasharma

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা, তিনি বিগ বসেও যোগ দিয়েছেন

জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা

গত কয়েক বছরে ছোটপর্দায় অভিনয় করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন মাহিরা শর্মা। তিনি 'নাগিন,' 'বেপনাহ পেয়ার,' 'কুণ্ডলি ভাগ্য'-তে অভিনয় করেছেন। ‘বিগ বস ১৩’ ফাইনালেও পৌঁছে যান মাহিরা। তিনি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন। সিরাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু হওয়ার পর থেকে মাহিরার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
বলিউডের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
MS Dhoni: 'সৌরভকে বলেছিলাম, এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে,' ধোনিকে দেখে মুগ্ধ সচিন
Recommended image2
New Zealand vs India: লক্ষ্য বদলা ও হ্যাটট্রিক, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের জন্য তৈরি ভারত
Recommended image3
Cameron Bancroft: বল-বিকৃতির বিষয়ে পুরো অস্ট্রেলিয়া দল জানত, দাবি ব্যানক্রফটের
Recommended image4
MS Dhoni Retirement IPL: গোটা প্রজম্নকে দেখিয়ে দিলেন! "প্যাশনকে ভালোবাসলে এইভাবেই বাসো" মহেন্দ্র সিং ধোনি - দ্য ক্যাপ্টেন কুল, নেতার মতো নেতা
Recommended image5
IPL Retention List 2027: কাদের ধরে রাখল আইপিএল-এর দশটি দল? একনজরে পুরো তালিকা
Related Stories
Recommended image1
Mohammed Siraj: এশিয়া কাপে অসামান্য পারফরম্যান্স, আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সিরাজ
Recommended image2
Mohammed Siraj: নতুন নজির সিরাজের, পরপর ৪ বলে উইকেট নিয়েছেন এই বোলাররা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved