Zimbabwe vs West Indies: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার সুপার এইট পর্যায়ের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল ক্যারিবিয়ানরা।

DID YOU
KNOW
?
ওয়েস্ট ইন্ডিজের দাপট
চলতি টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে অপরাজিত ক্যারিবিয়ানরা।

2026 ICC Men's T20 World Cup: টি-২০ ম্যাচে ২৫০ রান! একসময় ওডিআই ফর্ম্যাটে এই রানকেই বিশাল স্কোর বলে মনে করা হত। কিন্তু টি-২০ ফর্ম্যাটের যুগে এখন মাঝেমধ্যেই এই স্কোর দেখা যাচ্ছে। সোমবারই সেটা দেখা গেল। টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্যায়ের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs West Indies) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এই স্কোরের পর ক্যারিবিয়ানদের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ফলে ১০৭ রানে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের এই জয়ে সুপার এইট গ্রুপ ওয়ান জমে উঠল। এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ভারত ও জিম্বাবোয়ে এখনও জয় পায়নি। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ান ব্যাটারদের দাপট

এদিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। তিনি ৩৪ বলে ৮৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। রভম্যান পাওয়েলও (Rovman Powell) ভালো ব্যাটিং করেন। তিনি ৩৫ বলে ৫৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। শেরফেন রাদারফোর্ডও (Sherfane Rutherford) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ১৩ বল খেলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তিনি তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) ১০ বল খেলে ২১ রান করেন। তিনি তিনটি ওভার-বাউন্ডারি মারেন। জেসন হোল্ডার (Jason Holder) চার বল খেলে ১৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া ওভার-বাউন্ডারি।

ক্যারিবিয়ান বোলারদেরও দাপট

ক্যারিবিয়ান ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখালেন। ২৮ রান দিয়ে চার উইকেট নেন গুড়াকেশ মোতি (Gudakesh Motie)। আকিল হোসেন (Akeal Hosein) ২৮ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাথিউ ফোর্ডে (Matthew Forde) ২৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। জিম্বাবোয়ের হয়ে লড়াই করেন ব্র্যাড ইভানস (Brad Evans)। তিনি ২১ বলে ৪৩ রান করেন। অধিনায়ক সিকন্দর রাজা (Sikandar Raza) ২০ বল খেলে ২৭ রান করেন। ডিয়ন মায়ার্স (Dion Myers) ১৫ বল খেলে ২৮ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।