টি-২০ বিশ্বকাপ ২০২৬: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়ে অভিযান শুরু অস্ট্রেলিয়ার

Published : Feb 11, 2026, 09:01 PM IST
Cricket Australia

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: বুধবার চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামল অস্ট্রেলিয়া (Australia vs Ireland)। এই ম্যাচে সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ট্রেভিস হেডের (Travis Head) দল।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
২০২১ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। তারপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি।

Australia vs Ireland: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজেই ৬৭ রানে জয় পেল অস্ট্রেলিয়া। একপেশে ম্যাচে বিশেষ লড়াই হয়নি। ক্রিকেট শক্তির বিচারে অস্ট্রেলিয়ার সঙ্গে আয়ারল্যান্ডের কোনওরকম তুলনা চলে না। ধারে-ভারে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ঠিক সেটাই দেখা গেল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৮২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৬.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নাথান এলিস (Nathan Ellis)। এই পেসার ৩.৫ ওভার বোলিং করে এক মেডেন-সহ ১২ রান দিয়ে চার উইকেট নেন। অ্যাডাম জাম্পাও (Adam Zampa) দুর্দান্ত বোলিং করেন। এই স্পিনার চার ওভার বোলিং করে ২৩ রান দিয়ে চার উইকেট নেন।

দলগত পারফরম্যান্সে জয় অস্ট্রেলিয়ার

এদিন অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৪৫ রান করেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। তাঁর ২৯ বলের ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ওপেনার জশ ইনগ্লিস (Josh Inglis) ১৭ বল খেলে ৩৭ রান করেন। ম্যাট রেনশ (Matt Renshaw) ৩৩ বল খেলে ৩৭ রান করেন। ক্যামেরন গ্রিন (Cameron Green) ১১ বল খেলে ২১ রান করেন। আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান জর্জ ডকরেল (George Dockrell)। তিনি ২৯ বল খেলে ৪১ রান করেন। লরক্যান টাকার (Lorcan Tucker) ২৭ বল খেলে ২৪ রান করেন।

অধিনায়ককে ছাড়াই জয় অস্ট্রেলিয়ার

চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার ঘোষিত অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। তিনি এই টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে স্টিভ স্মিথকে (Steve Smith) দলে নেওয়া হয়েছে। এদিন মার্শের অভাব বোঝা যায়নি। তবে এরপর শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সমস্যায় পড়বে কি না, তা সময়ই বলে দেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় অস্ট্রেলিয়ার।
বুধবার চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেল অস্ট্রেলিয়া।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'না খেলার সিদ্ধান্ত সরকারের,' স্পষ্ট বলে দিলেন বিসিবি সভাপতি
টি-২০ বিশ্বকাপ ২০২৬: নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? নেটে দীর্ঘ অনুশীলনে সঞ্জু স্যামসন