
Pakistan spinner Usman Tariq: পাকিস্তানের স্পিনার উসমান তারিক কি বল ছুড়ছেন? চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে এই বিতর্ক তুঙ্গে উঠেছে। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Pakistan vs Australia) পাকিস্তানের টি-২০ সিরিজ চলাকালীনও এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। আউট হয়ে যাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে (Pakistan vs United States of America) ম্যাচে চার ওভার বোলিং করে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন তারিক। এই ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বোলিং অ্যাকশনের ভিডিও ছড়িয়ে পড়ে। এই বোলিং অ্যাকশন বৈধ কি না, সে বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন পেসার লসিথ মালিঙ্গা (Lasith Malinga) বোলিং করার সময় তাঁর ডান হাত যেভাবে অনেকটা ছড়িয়ে থাকত, ঠিক সেভাবেই বোলিং করেন তারিক। তাঁর কনুই ভাঁজ হওয়ার বদলে সোজা থাকে। বোলিং করতে যাওয়ার সময় থেমেও যান এই স্পিনার। তিনি ব্যাটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। এই কারণেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আইসিসি (ICC) দু'বার তারিকের বোলিং অ্যাকশন পরীক্ষা করে তাঁকে ছাড় দিয়েছে। আইসিসি-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই স্পিনারের হাত ১৫ ডিগ্রির মধ্যেই থাকে। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না।
রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে তারিককে পাকিস্তান দলে রাখা হতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখই ভারতীয় শিবির এই স্পিনারকে নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে। এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়েও ভারতীয় শিবিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) দাবি করেছেন, তারিকের বোলিং অ্যাকশন বৈধ। কিন্তু প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়া (Aakash Chopra) এই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।