2026 ICC Men's T20 World Cup: সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষের পারফরম্যান্স কেমন?

Published : Feb 19, 2026, 09:15 PM IST
Team India

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের খেলা প্রায় শেষ। এবার শুরু হবে সুপার এইট পর্ব। তার আগে ভারতের প্রতিপক্ষ দলগুলির শক্তি ও দুর্বলতা দেখে নেওয়া যাক।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে সেরা চমক জিম্বাবোয়ে। ফলে ভারতীয় দলকে সতর্ক থাকতে হবে।

Team India: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট গ্রুপ ওয়ানে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। রবিবার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এরপর ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে এবং ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। গ্রুপ এ-তে চার ম্যাচেই জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা। তবে সুপার এইটের লড়াই সহজ না-ও হতে পারে। কারণ, প্রতিপক্ষ দলগুলিও নিজেদের গ্রুপের বাধা টপকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে। বিশেষ করে জিম্বাবোয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ভারতের মতোই তারা এই টুর্নামেন্টে অপরাজিত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্যায়ে সব ম্যাচে জয় পেয়েছে। ফলে সুপার এইট গ্রুপ ওয়ানের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

গত টি-২০ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি

গত টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবারের টি-২০ বিশ্বকাপের সুপার এইটে এই দুই দলের টক্কর দেখা যাবে। ভারতের মতোই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে প্রোটিয়ারা। গ্রুপ ডি-তে নিজেদের প্রথম ম্যাচে তারা কানাডার (Canada) বিরুদ্ধে জয় পায়। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। তারা তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে দেয়। এরপর চতুর্থ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে সহজেই হারিয়ে দেয় প্রোটিয়ারা।

জিম্বাবোয়ের চমক

এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছে জিম্বাবোয়ে। সিকন্দর রাজার (Sikandar Raza) দল গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে (Oman) হারিয়ে দেয়। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে চমক দেয় জিম্বাবোয়ে। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে জিম্বাবোয়ের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে দিয়েছে জিম্বাবোয়ে।

গ্রুপ সি-তে সেরা ওয়েস্ট ইন্ডিজ

দু'বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে (Scotland) হারিয়ে দেয়। তারপর যথাক্রমে ইংল্যান্ড (England) ও নেপালকে (Nepal) হারিয়ে দেয় ক্যারিবিয়ানরা। এরপর তারা চতুর্থ ম্যাচে ইতালিকে (Italy) হারিয়ে দেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে সুপার এইটের খেলা শুরু হচ্ছে।
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। এবার শুরু হবে সুপার এইট পর্যায়ের খেলা।
Read more Articles on
click me!

Recommended Stories

Cricket Australia: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা, দল নিয়ে ফরেন্সিক রিভিউ ক্রিকেট অস্ট্রেলিয়ার
T20 World Cup 2026: অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে চমক জিম্বাবোয়ের, রাজাদের বার্তা সূর্যদের