2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপ খেলতে এসে লড়াই করল ইতালি ক্রিকেট দল (Italy Cricket Team)। তারা একটি ম্যাচে জয়ও পেয়েছে। তবে গ্রুপের বাধা টপকাতে সক্ষম হল না।

DID YOU
KNOW
?
শুরু হচ্ছে সুপার এইট
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের খেলা প্রায় শেষ হয়ে এসেছে। এবার শুরু হবে সুপার এইট পর্যায়ের খেলা।

2026 ICC Men's T20 World Cup: একসময় ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে ক্রিকেটে নবাগত এবং ফুটবলে একসময় বিশ্বের সেরা দলের লড়াই। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জমে উঠল ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির লড়াই (West Indies vs Italy)। আজুরিদের ৪২ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে টানা চতুর্থ ম্যাচে জয় পেল ক্যারিবিয়ানরা। এই জয়ের ফলে চার ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শীর্ষে থাকল ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে চতুর্থ স্থানে থাকল ইতালি। চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড (England)। তৃতীয় স্থানে থাকল বাংলাদেশের (Bangladesh) পরিবর্তে খেলার সুযোগ পাওয়া স্কটল্যান্ড (Scotland)। পঞ্চম স্থানে থাকল নেপাল (Nepal)। এই গ্রুপে সব দলই অন্তত একটি করে ম্যাচে জয় পেয়েছে।

ইডেনে সহজ জয় ক্যারিবিয়ানদের

এদিন ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইতালির অধিনায়ক হ্যারি মানেন্তি (Harry Manenti)। প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ইতালি

শাই হোপের ঝোড়ো ইনিংস

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ব্যাটিং করেন অধিনায়ক শাই হোপ (Shai Hope)। তিনি ওপেন করতে নেমে ৪৬ বলে ৭৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। রস্টন চেজ (Roston Chase) ২৪ রান করেন। শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford) ১৫ বল খেলে ২৪ রান করে অপরাজিত থাকেন। ম্যাথিউ ফর্ডে (Matthew Forde) আট বল খেলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সফলতম শামার জোশেফ (Shamar Joseph)। তিনি ৩০ রান দিয়ে চার উইকেট নেন। ফর্ডে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন। গুড়াকেশ মোতি (Gudakesh Motie) ২৪ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।