Ayush Mhatre: গুরুতর চোট আয়ূষ মাত্রের, চলতি আইপিএল-এ মাঠে ফিরতে পারবেন?

Published : Apr 19, 2026, 03:07 PM IST
Ayush Mhatre Injury IPL 2026 CSK

সংক্ষিপ্ত

Ayush Mhatre Injury: শনিবার রাতে আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Sunrisers Hyderabad vs Chennai Super Kings)। এই ম্যাচে সিএসকে-র জন্য আরও খারাপ খবর হল, মারাত্মক চোট পেয়েছেন তরুণ তারকা আয়ূষ মাত্রে। তাঁর চোটে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
কবে মাঠে ফিরবেন ধোনি?
চোটের জন্য চলতি আইপিএল-এ এখনও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা স্পষ্ট নয়।

Ayush Mhatre Injury News: শনিবার রাতে হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Chennai Super Kings) ব্যাটিং করার সময় মারাত্মক চোট পেয়েছেন চেন্নাই সুপার কিংসের তরুণ তারকা আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। সিএসকে-র ব্যাটিং কোচ মাইকেল হাসি (Michael Hussey) এই খবর জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী, ‘ওর হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। ওর চোট কতটা গুরুতর, তা আমি জানি না। আমি নিশ্চিত, আমরা কাল বা পরশুদিন ওকে স্ক্যান করাতে নিয়ে যাব। আমি এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তবে ওর চোট অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা খুব খারাপ হল।’

রান নেওয়ার সময় চোট আয়ূষের

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2026 Under-19 Men's Cricket World Cup) জিতেছেন আয়ূষ। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩ বলে ৩০ রান করেন এই তরুণ। সিএসকে-র ইনিংসের পঞ্চম ওভারে ছুটে দ্বিতীয় রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান আয়ূষ। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান সিএসকে-র ফিজিও। চোট পাওয়ার পরেও মাঠ না ছেড়ে ব্যাটিং চালিয়ে যান এই তরুণ ব্যাটার। দুই বল পরেই অবশ্য তিনি আউট হয়ে যান।

কবে মাঠে ফিরতে পারবেন আয়ূষ?

হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে ভালো ব্যাটিং করছিলেন আয়ূষ। তিনি বিপক্ষ দলের বোলারদের উপর চাপ তৈরি করছিলেন। কিন্তু চোট পাওয়ার পর আর ভালো ব্যাটিং চালিয়ে যেতে পারেননি এই তরুণ। তিনি চোট সারিয়ে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে হাসি বলেছেন, ‘ওর চোট পাওয়া আমাদের পক্ষে বড় ক্ষতি। কারণ, ও ভালো ফর্মে ছিল। ও চোট পাওয়ার পর খুব বেশি বল খেলতে পারেনি। এই চোট ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলতে চলেছে। ও ভালোভাবে শট খেলছিল এবং রান করছিল। ও আকর্ষণীয় তরুণ প্রতিভা। তবে ও চোট পাওয়ায় অন্য কেউ খেলার সুযোগ পাবে। সেটাও আকর্ষণীয় হতে চলেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৭ নম্বরে চেন্নাই সুপার কিংস।
৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে ৭ নম্বরে চেন্নাই সুপার কিংস।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs RR: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল রাজস্থান, একনজরে দুই দলের প্রথম একাদশ
IPL Jio Hotstar 2026: আইপিএল-এর মরশুমে জিওর মেগা অফার, মাত্র ১৪৯ টাকায় রিচার্জ করলেই ৩ মাস ফ্রি-তে ক্রিকেট দেখা?