
Bangladesh-Pakistan: আইসিসি-র (ICC) গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রবিবার সকালে লাহোরে (Lahore) পৌঁছে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul)। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। রবিবার সন্ধেবেলা আইসিসি-র জরুরি বৈঠক রয়েছে। এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন আমিনুল। আইসিসি-র অন্য সদস্য দেশগুলির প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন। টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) বাংলাদেশের না খেলা এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলতে না চাওয়ার পরিপ্রেক্ষিতে আইসিসি-র এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিসিআই-এর (BCCI) এই প্রতিনিধিরও এই বৈঠকে থাকার কথা। ফলে উত্তপ্ত হয়ে উঠতে পারে বৈঠক।
টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে বাংলাদেশ ও পাকিস্তান। আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়া মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League 2026) খেলার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান সরকার ঘোষণা করেছে, তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করছে। এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি বিসিসিআই। ভারতের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আইসিসি-র পক্ষ থেকে পিসিবি-র উপর চাপ তৈরি করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে। সেক্ষেত্রে পিসিবি-র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে আইসিসি। এই কারণেই ক্রিকেট মহলে জল্পনা চলছে, শেষপর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান।
ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) হওয়ার কথা শ্রীলঙ্কার (Sri Lanka) রাজধানী কলম্বোয় (Colombo)। এই ম্যাচ না হলে শ্রীলঙ্কারও বিপুল আর্থিক ক্ষতি হবে। এই কারণে পিসিবি-কে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করাতে মরিয়া শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket)। নরমে-গরমে পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করছে শ্রীলঙ্কা। তাদের আশা, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।