Bangladesh Premier League 2026: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেটিং, সাসপেন্ড ক্রিকেটার-সহ ৪

Published : May 08, 2026, 12:02 AM IST
BPL 2026

সংক্ষিপ্ত

Bangladesh Premier League 2026: বাংলাদেশ প্রিমিয়ার লিগে অব্যবস্থা, ক্রিকেটারদের বিদ্রোহ ঘোষণার মতো ঘটনা দেখা গিয়েছে। বেটিং-সহ নানা বেআইনি কাজের অভিযোগও উঠেছে। এবার বেটিং ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)।

DID YOU KNOW ?
ফের ম্যাচ গড়াপেটা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচে গড়াপেটা, দুর্নীতি, বেআইনি কাজের অভিযোগ উঠেছে।

Bangladesh Cricket News: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League 2026) দ্বাদশ মরসুমে বেটিং, দুর্নীতি-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ক্রিকেটার-সহ চারজনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাসপেন্ড হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের (Chattogram Royals) লজিস্টিকস ম্যানেজার মহম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের (Noakhali Express) অন্যতম কর্ণধার মহম্মদ তৌহিদুল হক, ক্রিকেটার অমিত মজুমদার এবং সিলেট টাইটানসের (Sylhet Titans) টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকি। তাঁদের বিরুদ্ধে বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকা, দুর্নীতির সঙ্গে যোগ, নির্দিষ্ট বিধির ৪.৩ ধারা লঙ্ঘন, দুর্নীতি সংক্রান্ত যোগাযোগ ও তথ্য গোপন করা বা মুছে ফেলা, দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি-দমন সংক্রান্ত আধিকারিকের সঙ্গে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাসপেন্ড হওয়া ব্যক্তিদের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত তিন মরসুমেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করা হয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম রয়্যালসের অন্যতম কর্তা সামিনুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান পরামর্শদাতা অ্যালেক্স মার্শালের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি নিয়ে তদন্ত হয়েছে। এই টি-২০ লিগে একাধিক ম্যাচে গড়াপেটা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে তদন্ত করে গত বছরের অক্টোবরে এক রিপোর্ট জমা দেয় নিরপেক্ষ তদন্ত কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।

অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেটিং, দুর্নীতির অভিযোগ ঘিরে অস্বস্তিতে বাংলাদেশের ক্রিকেট মহল। বাংলাদেশ ক্রিকেট লিগের অন্তর্বর্তী সভাপতি প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল (Tamim Iqbal) জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের এখনও সাসপেন্ড করা হয়নি, তাঁরা আপাতত ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকত পারবেন। তবে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। তদন্তে যদি তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ৪ মরসুমে দুর্নীতির অভিযোগ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ৪ মরসুমে ম্যাচ গড়াপেটা, দুর্নীতি-সহ নানা অভিযোগ উঠেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Suryakumar Yadav: আইপিএল-এর মাঝেই সুখবর, কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার
Amanpreet Singh Gill: প্রয়াত অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন সতীর্থ, শোকাহত বিরাট কোহলি