CSK vs LSG: 'রাজনৈতিক বার্তাযুক্ত পোস্টার নয়,' সমর্থকদের অনুরোধ চেন্নাই সুপার কিংসের

Published : May 10, 2026, 01:02 PM ISTUpdated : May 10, 2026, 01:42 PM IST
Chennai Super Kings IPL 2026

সংক্ষিপ্ত

Chennai Super Kings vs Lucknow Super Giants: রবিবার বিকেলে ঘরের মাঠ চিপকে (Chepauk) আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে সিএসকে-র এই ম্যাচ জেতা জরুরি। তবে খেলার পাশাপাশি মাঠের বাইরের বিষয় নিয়েও ভাবছে সিএসকে ম্যানেজমেন্ট।

DID YOU KNOW ?
মাঠের বাইরে ধোনি
চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই খেলেননি মহেন্দ্র সিং ধোনি।

IPL 2026: তামিলনাড়ুতে (Tamil Nadu) নতুন সরকার গঠন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার সংশ্রব এড়িয়ে চলতে মরিয়া চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবার চিপকে (Chepauk) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হওয়ার আগে সিএসকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে সমর্থকদের বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন রাজনৈতিক বার্তা দেওয়া ব্যানার, পতাকা বা হোর্ডিং নিয়ে স্টেডিয়ামে প্রবেশ না করেন। এ বিষয়ে সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ অনুরোধ করা হয়েছে। সমর্থকদের শুধু ক্রিকেটের দিকেই নজর দিতে বলা হয়েছে। স্টেডিয়ামে যাতে বরাবরের মতোই উৎসবের পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে সিএসকে সমর্থকদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। রবিবার বেলায় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী (Tamil Nadu Chief Minister) হিসেবে শপথ গ্রহণ করেছেন অভিনেতা সি জোশেফ বিজয় (C Joseph Vijay)। তাঁর সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আইপিএল ম্যাচে সেই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব যাতে না পড়ে, সেটা নিশ্চিত করতে চাইছে সিএসকে ম্যানেজমেন্ট।

সিএসকে সমর্থকদের বিশেষ বার্তা

সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমর্থকদের জন্য বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘আসুন, আমাদের সঙ্গে ক্রিকেট উদযাপন করুন এবং খেলার স্পিরিট বজায় রাখুন। আমাদের সুপারফ্যানদের অনুরোধ, কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত ব্যানার, পতাকা বা হোর্ডিং নিয়ে আসা এড়িয়ে যান। খেলা উপভোগ করুন।’

 

 

হুইসলের উপরেও নিষেধাজ্ঞা!

এর আগেও চিপকে ক্রিকেট ম্যাচ চলাকালীন রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জরা করা হয়েছিল। চলতি বছরের গোড়ায় পুরুষদের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন হুইসল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। কারণ, তামিলনাড়ুর রাজনীতিতে নবাগত দল তামিলাগা ভেত্তরি কাজাগামের (Tamilaga Vettri Kazhagam) প্রতীক হুইসল। এই কারণেই চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীদের হুইসল নিয়ে চিপকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু সিএসকে-র স্লোগান হল 'হুইসল পোডু'। সিএসকে সমর্থকরা চিপকে হুইসল বাজিয়ে প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। সেই অভ্যাস থেকেই তাঁরা টি-২০ বিশ্বকাপের সময়ও হুইসল নিয়ে স্টেডিয়ামে যাচ্ছিলেন। কিন্তু তাঁদের বাধা দেয় পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
রবিবার চলতি আইপিএল-এ ১১-তম ম্যাচ খেলতে নামছে সিএসকে।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে সিএসকে। রবিবার ১১-তম ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: টি-২০ ফর্ম্যাটে ছক্কার নতুন রেকর্ড, ফের চমক বৈভবের
Lanka Premier League: দলে সুযোগ পাওয়ার শর্ত সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা!