Delhi Capitals vs Chennai Super Kings: চলতি আইপিএল-এ (IPL 2026) লিগ পর্যায়ের খেলা যতই শেষের দিকে গড়াচ্ছে, ততই প্লে-অফের লড়াই জমে উঠছে। লিগ টেবলে প্রথম চার দলের বাইরেও যে কোনও দল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস ম্যাচের পর প্লে-অফের লড়াই আরও জমে গেল।
KNOW
IPL 2026: এবারের আইপিএল-এ দল বদলে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দেওয়ার পর শুরুতে ভালো ব্যাটিং করতে পারছিলেন না। তারপর নিয়মিত বড় স্কোর করছেন। একাধিক শতরান করে ফেলেছেন। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধেও শতরান পেতে পারতেন। তবে তার আগেই দল জিতে যাওয়ায় শতরানের কাছাকাছি গিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হল এই উইকেটকিপার-ব্যাটারকে। শতরান না পেলেও, এদিন সিএসকে-র জয়ের অন্যতম নায়ক সঞ্জুই। তাঁর দাপটেই অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) দিল্লির বিরুদ্ধে সহজেই আট উইকেটে জয় পেল সিএসকে। এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে থাকলেন সঞ্জুরা। অন্যদিকে, ১০ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল দিল্লি।
ব্যাটিং ব্যর্থতায় ডুবল দিল্লি
এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু দলের ব্যাটাররা তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি। সাত উইকেটে ১৫৫ রান করে দিল্লি। টপ অর্ডার ও মিডল অর্ডারের কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। লোয়ার-অর্ডারে ভালো ব্যাটিং করেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও সমীর রিজভি (Sameer Rizvi)। স্টাবস ৩১ বলে ৩৮ রান করেন। রিজভি ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ওপেন করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন সঞ্জু। এই তারকা ৫২ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তিনি সাতটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। কার্তিক শর্মা (Kartik Sharma) ফের ভালো ব্যাটিং করেন। তিনি ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।
প্লে-অফের বিষয়ে আশাবাদী অক্ষর
এদিন ঘরের মাঠে হেরে যাওয়ার পরেও প্লে-অফের লড়াইয়ে থাকার বিষয়ে আশাবাদী অক্ষর। তাঁর আশা, বাকি ম্যাচগুলি জিতে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে দিল্লি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


