Garfield Sobers: সর্বকালের সেরা অলরাউন্ডার তকমা পেয়েছিলেন, প্রয়াত গারফিল্ড সোবার্স

Published : Jul 17, 2026, 09:42 PM ISTUpdated : Jul 17, 2026, 10:03 PM IST
Garfield Sobers

সংক্ষিপ্ত

Sir Garfield Sobers: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কিংবদন্তি অলরাউন্ডার গারফিল্ড সোবার্সকে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ে অসামান্য় পারফরম্যান্স দেখিয়েছেন এই কিংবদন্তি। তিনি ক্রিকেট দুনিয়ায় অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি।

DID YOU KNOW ?
শোকাহত ভারতীয় ক্রিকেট
গারফিল্ড সোবার্সের প্রয়াণে বিসিসিআই-এর পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। ভারতীয় ক্রিকেটাররাও শোকপ্রকাশ করছেন।

Sir Garfield Sobers Demise: ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কিংবদন্তি ক্রিকেটার গারফিল্ড সোবার্স। যিনি ক্রিকেট দুনিয়ায় গ্যারি সোবার্স নামে পরিচিত। ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয় তাঁকে। তিনি ক্রিকেটের সব বিভাগেই সেরা ছিলেন। ব্যাটিংয়ে যেমন দক্ষ ছিলেন তেমন বাঁ হাতি অর্থোডক্স ও রিস্ট স্পিন বোলিংয়েও বিপক্ষ দলের ব্যাটারদের কাবু করতে পারতেন। পাশাপাশি ফিল্ডিংয়েও তিনি দক্ষতার পরিচয় দেন। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। এই কিংবদন্তি ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করেন। তিনি ৩৪.০৩ গড়ে ২৩৫ উইকেট নেন।

শোকাহত ক্রিকেট মহল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শোকপ্রকাশ করে 'এক্স' হ্যান্ডলে লেখা হয়েছে, 'একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হল। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।' এই কিংবদন্তির প্রয়াণে শুধু ওয়েস্ট ইন্ডিজেই নয়, সারা ক্রিকেট দুনিয়াতেই শোকের আবহ তৈরি হয়েছে। সোবার্স শুধু ক্রিকেটই খেলতেন না, অন্য খেলার সঙ্গেও যুক্ত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি বার্বাডোজের হয়ে ফুটবল, বাস্কেটবল ও গলফ খেলেছেন। তিনি সত্যিকারের অ্যাথলিট ছিলেন। সারা বিশ্বের ক্রীড়াবিদদের প্রতিনিধি ছিলেন।

 

 

টেস্টে অপরাজিত ৩৬৫ রান সোবার্সের

১৯৫৮ সালে স্যাবাইনা পার্কে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ৩৬৫ রান করে অপরাজিত থাকেন সোবার্স। এই ইনিংসেই তিনি টেস্টে ব্যক্তিগত প্রথম শতরান করেন। এই ইনিংসের মাধ্যমে তিনি লেন হাটনের টেস্ট ক্রিকেটে কোনও ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দেন। সোবার্সের এই রেকর্ড ৩৬ বছর অটুট ছিল। ১৯৯৪ সালে সেই রেকর্ড ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের অপর এক কিংবদন্তি ব্রায়ান লারা। তবে রেকর্ড ভেঙে গেলেও, জীবনের শেষ দিন পর্যন্ত সবচেয়ে শ্রদ্ধেয় ক্রিকেটার ছিলেন সোবার্স। তিনি কখনও বিতর্কে জড়াননি, কারও প্রতি অসম্মান প্রদর্শন করেননি। এই কারণে পাল্টা শ্রদ্ধা পেয়েছেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৬৫
টেস্টে গারফিল্ড সোবার্সের সর্বাধিক স্কোর ৩৬৫।
টেস্ট ক্রিকেটে প্রথম শতরানকেই ৩৬৫ রানে পরিণত করেন গারফিল্ড সোবার্স। তাঁর এই বিশ্বরেকর্ড ৩৬ বছর অটুট ছিল।
Read more Articles on
click me!

Recommended Stories

ফুটবলপ্রেমীদের জন্য বড় উদ্যোগ ক্রীড়া দপ্তরের, জেলায় জেলায় হবে বিশ্বকাপ ফাইনালের লাইভ স্ক্রিনিং
Rohit Sharma: লর্ডসে তৃতীয় ওয়ানডেই হতে পারে রোহিতের শেষ ম্যাচ? জল্পনা চরমে