Steve Bucknor: গত শতাব্দীর ন'য়ের দশকে ক্রিকেট দুনিয়ায় অন্যতম শ্রদ্ধেয় আম্পায়ার ছিলেন স্টিভ বাকনার। কিন্তু কয়েক বছরের মধ্যেই তিনি শ্রদ্ধা হারান। বিশেষ করে ভারতীয়দের কাছে খলনায়কে পরিণত হন এই ক্যারিবিয়ান আম্পায়ার।

DID YOU
KNOW
?
ভুল সিদ্ধান্ত বাকনারের
প্রাক্তন ক্যারিবিয়ান আম্পায়ার স্টিভ বাকনার একাধিকবার সচিন তেন্ডুলকরকে ভুল আউট দিয়েছেন। তিনি সে কথা স্বীকারও করেছেন।

Steve Bucknor-Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরকে ভুল আউট দিয়েছিলেন। স্বীকার করলেন স্টিভ বাকনার। এই ক্যারিবিয়ান আম্পায়ার একাধিকবার সচিনকে ভুল আউট দিয়েছিলেন। এর মধ্যে ২০০৩ সালের ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে (India in Australia, 2003-04) ব্রিসবেনের (Brisbane) গাব্বায় (The Gabba) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জেসন গিলেসপির (Jason Gillespie) বলে সচিনকে এলবিডব্লু দেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্বীকার করেছেন বাকনার। ২২ বছর পর তাঁর এই স্বীকারোক্তি বোধোদয় বা আত্মশুদ্ধির চেষ্টা হতে পারে। কিন্তু তাঁর বেশ কিছু ভূুল সিদ্ধান্তের জন্য সচিন-সহ ভারতের একাধিক ক্রিকেটারকে অন্যায়ের শিকার হতে হয়েছে। ভারতীয় দলকেও সমস্যায় পড়তে হয়েছে। এখন এই ক্যারিবিয়ান আম্পায়ারের ভুল স্বীকারে কোনও ম্যাচের ফলই বদলাবে না। ফলে তাঁর স্বীকারোক্তির কোনও মূল্য নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভুল স্বীকার করেও সমালোচনা মানতে নারাজ বাকনার

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ারস অ্যাসোসিয়েশনের (West Indies Cricket Umpires' Association) এক অনুষ্ঠানে বাকনার বলেছেন, ‘আমি সচিন তেন্ডুলকরকে লেগ বিফোর উইকেট আউট দিয়েছিলাম। আমি জানি ভুল করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত রোজ সে বিষয়ে আলোচনা হয়। আমি কেন ওকে আউট দিয়েছিলাম? ও আউট ছিল কি না, সেসব নিয়ে আলোচনা চলে। জীবনে ভুল হতেই পারে। আমি স্বীকার করে নিয়েছি যে ভুল করেছিলাম। জীবন থেমে থাকে না।’

বারবার ভুল সিদ্ধান্তের শিকার সচিন

কেরিয়ারে বহুবার আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন সচিন। শুধু বাকনারই নন, আরও কয়েকজন আম্পায়ার এই কিংবদন্তিকে ভুল আউট দিয়েছেন। না হলে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের রান ও শতরানের সংখ্যা বাড়ত। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টে নাম না করে ভুল আউট দেওয়ার জন্য বাকনারকে ব্যঙ্গ করেন সচিন। তিনি বুঝিয় দিয়েছেন, পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায় দেড় দশক কেটে গেলেও, এখনও আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।