Hardik Pandya: গুজরাট টাইটানসে ফিরতে চান হার্দিক পান্ডিয়া, দাবি শুনে কী বলল ফ্র্যাঞ্চাইজি?

Published : Aug 12, 2026, 07:08 PM IST
Hardik Pandya

সংক্ষিপ্ত

IPL 2027: এখন থেকেই আগামী মরসুমের আইপিএল-এর দলবদল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ছাড়ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি এরপর কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন, তা নিয়ে জল্পনা চলছে। পুরনো দল গুজরাট টাইটানসে (Gujarat Titans) ফিরতে চাইছিলেন হার্দিক। কিন্তু তাঁকে ফেরাতে চাইছে না এই ফ্র্যাঞ্চাইজি।

DID YOU KNOW ?
বিপাকে হার্দিক
২০২৪ সালে গুজরাট টাইটানস ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে ফেরার পর থেকেই হার্দিক পান্ডিয়ার সময় খারাপ যাচ্ছে। এই অলরাউন্ডারকে আবার দল বদলাতে হতে পারে।

IPL 2027 News: মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians) আর থাকছেন না। এবার নতুন ঠিকানার সন্ধানে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এবার তাঁর পুরনো দল গুজরাট টাইটানসে (Gujarat Titans) ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু অধিনায়কত্বের দাবি সামনে আসতেই সেই প্রস্তাব ভেস্তে যায় বলে খবর। গুজরাট টাইটানসে ফেরার বিষয়ে হার্দিকের সঙ্গে আলোচনা হয়েছিল। দুই পক্ষই নীতিগতভাবে এই সম্ভাবনা নিয়ে আগ্রহী ছিল। তবে হার্দিকের একটাই শর্ত ছিল, দলে ফিরলে তাঁকেই অধিনায়ক করতে হবে। আর সেই শর্তই শেষ পর্যন্ত চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়।২০২২ সালে আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজির অভিষেক মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন হার্দিক। ফলে তাঁকে ফেরানোর সম্ভাবনা নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আলোচনা হয়েছিল। এমনকী, বর্তমান অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। শুবমানও হার্দিককে ফেরানোর বিষয়ে আপত্তি করেননি বলে জানা গিয়েছে। কিন্তু হার্দিকের অধিনায়কত্বের শর্ত সামনে আসার পর গুজরাট টাইটানস আর আলোচনায় এগোয়নি।

কোন দলের হয়ে খেলবেন হার্দিক?

২০২৬ সালের আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের হতাশাজনক পারফরম্যান্সের পর হার্দিকের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে নবম স্থানে থেকে অভিযান শেষ করে। এর আগে মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট হার্দিককে অধিনায়ক হিসেবে রাখার বিষয়ে আগ্রহী নয় বলেও জানা গিয়েছিল। এই অলরাউন্ডারের ভূমিকা নিয়েও ফ্র্যাঞ্চাইজি নতুন করে ভাবনাচিন্তা করছে বলে খবর। মুম্বই ইন্ডিয়ানস সমর্থকদের সঙ্গেও হার্দিকের সম্পর্ক বরাবরই মিশ্র। ২০২১ মরসুমের পর মুম্বই ছেড়ে গুজরাটে যোগ দিয়েছিলেন তিনি। ২০২৪ সালে ফের মুম্বইয়ে ফিরে এসে রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে অধিনায়ক হন হার্দিক। সেই সিদ্ধান্তের পর গ্যালারিতে তাঁকে একাধিকবার সমর্থকদের বিদ্রূপের মুখেও পড়তে হয়েছিল।

কেকেআর-এ যোগ দেবেন হার্দিক?

হার্দিককে নিয়ে আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং চেন্নাই সুপার কিংস-সহ (Chennai Super Kings) একাধিক দল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিককে নিয়ে আলোচনা করেছে বলে জানা গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। তারপর এই ফ্র্যাঞ্চাইজি আর সাফল্য পায়নি।
Read more Articles on
click me!

Recommended Stories

Washington Sundar: বুমরা-সুদর্শনের পর সুন্দর, চোট পেয়ে দলের বাইরে আরও এক ক্রিকেটার
India vs Bangladesh: দিল্লিতে টি-২০ সিরিজ খেলতে আসছে আফগানিস্তান, বাংলাদেশে যাবে না ভারত?