Hardik Pandya News: মাঠে ও মাঠের বাইরে হার্দিক পান্ডিয়ার জীবনে উত্থান-পতন লেগেই আছে। কখনও তিনি সাফল্যের শিখরে থাকেন, আবার কখনও ভালো পারফরম্যান্স দেখাতে পারেন না। চলতি বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) জিতলেও, আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) সাফল্য এনে দিতে পারেননি এই তারকা অলরাউন্ডার।

DID YOU
KNOW
?
গুজরাটে সাফল্য হার্দিকের
গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Hardik Pandya to leave Mumbai Indians: চলতি আইপিএল-এ (IPL 2026) ব্যর্থতার পর মুম্বই ইন্ডিয়ানস ছাড়তে চলেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কয়েকদিন আগেই এই তারকা অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় তাঁর দলের হ্যান্ডল আনফলো করে দিয়েছিলেন। তখনই জল্পনা শুরু হয়েছিল, তিনি দল ছাড়ছেন। এবার শোনা যাচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন হার্দিক। তিনি প্রচণ্ড ক্লান্ত। এই কারণেই তিনি দল ছাড়তে চাইছেন। মুম্বই ইন্ডিয়ানস সূত্রে জানা গিয়েছে, চলতি আইপিএল-এর মাঝামাঝি সময়েই টিম ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন হার্দিক। ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি। এবারের আইপিএল-এ ১০ দলের মধ্যে নয় নম্বরে শেষ করেছে মুম্বই। এই ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে চান হার্দিক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হার্দিককে ছেড়ে দিচ্ছে মুম্বই

মুম্বই ইন্ডিয়ানস সূত্রে জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্ট হার্দিককে দলে রাখতে আগ্রহী নয়। এবার প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পরেই দলের সঙ্গে অধিনায়কের মানসিক দূরত্ব তৈরি হয়েছে। ফলে আগামী মরসুমে আর হার্দিককে দলে রাখা হচ্ছে না। এই অলরাউন্ডার অন্য কোনও দলের হয়ে খেলবেন। মুম্বই ইন্ডিয়ানস সমর্থকরা সেটাই চাইছেন। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিতের পরিবর্তে হার্দিককে নেতৃত্বের ভার দেওয়া অনেকেই মেনে নিতে পারেননি। দল ব্যর্থ হতেই হার্দিককে কটূক্তি করেছেন মুম্বই ইন্ডিয়ানস সমর্থকরা। এবারের আইপিএল-এও দেখা গিয়েছে, গ্যালারি থেকে হার্দিকের উদ্দেশ্যে চোখা চোখা বাক্য ধেয়ে আসছে। এইসব কারণেই দল ছাড়তে চাইছেন এই তারকা।

কোমরের চোট ভোগাচ্ছে হার্দিককে

মুম্বই ইন্ডিয়ানস সূত্রে জানা গিয়েছে, হার্দিকের কোমরে চোট রয়েছে। এই চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে ওঠাই তাঁর লক্ষ্য। পাশাপাশি তিনি মানসিক ক্লান্তি কাটিয়ে তরতাজা অবস্থায় জাতীয় দলে ফিরতে চান। তারপর আগামী আইপিএল-এর আগে নতুন দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।