India vs Bangladesh: দিল্লিতে টি-২০ সিরিজ খেলতে আসছে আফগানিস্তান, বাংলাদেশে যাবে না ভারত?

Published : Aug 11, 2026, 11:25 PM IST
India vs Bangladesh Asia Cup 2025

সংক্ষিপ্ত

India Tour of Bangladesh, 2026: চলতি মাসের শেষদিকে ভারতের সিনিয়র পুুরষ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) এই সিরিজের বিষয়ে আশাবাদী হলেও, বিসিসিআই (BCCI) এখনও বাংলাদেশ সফরের বিষয়ে নিশ্চয়তা দেয়নি।

DID YOU KNOW ?
ভারত-আফগানিস্তান সিরিজ
আগামী মাসে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল।

Cricket News: চলতি মাসের শেষদিকে ভারতীয় দল বাংলাদেশ সফরে (India Tour of Bangladesh, 2026) যাবে না দেশের মাটিতে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে? মঙ্গলবার হঠাৎই ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। কারণ, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা নাসিব খান জানিয়েছেন, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর দিল্লিতে (Delhi) ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার পর সূচি চূড়ান্ত হয়েছে এবং ম্যাচগুলির ভেন্যুও নির্ধারিত বলে সংশ্লিষ্ট পক্ষগুলিকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম টি-২০ ম্যাচ হবে ১৩ সেপ্টেম্বর। এরপর ১৫ ও ১৭ সেপ্টেম্বর আরও দু'টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)। এই সিরিজের সূচি নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত।

ভারতের বাংলাদেশ সফরের কী হবে?

বিসিসিআই (BCCI) আগেই জানিয়েছে, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে দল পাঠানো হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ আয়োজনের পরিকল্পনা করে রেখেছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওডিআই এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-২০ ম্যাচ হওয়ার কথা। ২৮ আগস্ট ভারতীয় দলের বাংলাদেশে পৌঁছনোর কথা। কিন্তু ভারত-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হয়তো ফের সূচি বদল করতে হবে।

আদৌ বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল?

ভারতীয় দল দীর্ঘদিন বাংলাদেশ সফরে যায়নি। ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফরে দল পাঠিয়েছিল বিসিসিআই। অন্যদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ ভারতে এসে জোড়া টেস্ট ও জোড়া টি-২০ ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। এখন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সেপ্টেম্বরে প্রস্তাবিত ভারত-বাংলাদেশ সিরিজটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। তবে তার আগে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং আফগানিস্তানের সঙ্গে নির্ধারিত সিরিজের সঙ্গে সূচির সমন্বয়—দুই দিকই সামলাতে হবে বিসিসিআই-কে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
২৮ অগাস্ট বাংলাদেশে পৌঁছতে পারে ভারতীয় দল।
বিসিসিআই যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি পায়, তাহলে ২৮ অগাস্ট বাংলাদেশ সফরে দল পাঠাতে পারে।
Read more Articles on
click me!

Recommended Stories

WTC: চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত? জেনে নিন অঙ্ক
Abishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল