India vs England ODI Series: আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের (Afghanistan) পর ইংল্যান্ডের বিরুদ্ধেও ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। পরপর সিরিজ খেলার মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে শুবমান গিলের (Shubman Gill) দল।
KNOW
Hardik Pandya Fitness: ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে (India vs England ODI Series) খেলতে পারবেন না ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি ৫০ ওভারের ক্রিকেটে খেলার মতো ফিটনেস অর্জন করতে পারেননি। এই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারছেন না। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, হার্দিক এখনও ওডিআই ম্যাচে পুরো ১০ ওভার বোলিং করার মতো ফিটনেস অর্জন করতে পারেননি। তিনি ১০ ওভার বোলিং করার চাপ নিতে পারছেন না। তাঁর পুরো ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। এবারের আইপিএল (IPL 2026) চলাকালীন কোমরে চোট পান মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক। তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI's Centre of Excellence) যান। সেখানে তিনি পুরো ১০ ওভার বোলিং করেন। ফলে এই তারকা অলরাউন্ডার জাতীয় দলে ফিরবেন বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু তাঁর পক্ষে আপাতত ওডিআই ক্রিকেটে খেলা সম্ভব হচ্ছে না।

হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে উদ্বেগ
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে খেলছেন না হার্দিক। তিনি ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার। ফলে খেলতে নামলে তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের উপরেও ভরসা করে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার এখন ওডিআই ফর্ম্যাটে পুরো ১০ ওভার বোলিং করার ওয়ার্কলোড নিতে পারছেন না। এই কারণেই তাঁর পক্ষে এখন ওডিআই দলে ফেরা সম্ভব হচ্ছে না। আগামী বছর ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup)। তার আগে হার্দিকের ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারেননি হার্দিক
শনিবার ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) ওডিআই সিরিজ শেষ হল। চোটের জন্য এই সিরিজেও খেলতে পারেননি হার্দিক। তাঁর বোলিং নিয়েই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। আইপিএল চলাকালীন একই সমস্যা দেখা গিয়েছিল। ফলে এই অলরাউন্ডারকে নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


