ICC Women's T20 World Cup 2026: অস্ট্রেলিয়ার কাছে হার, মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

Published : Jun 28, 2026, 11:44 PM ISTUpdated : Jun 28, 2026, 11:53 PM IST
ICC Women's T20 World Cup 2026 India Women vs Australia Women

সংক্ষিপ্ত

Australia Women vs India Women: রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে (ICC Women's T20 World Cup 2026) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভারতীয় দলের কাছে অত্যন্ত কঠিন ছিল। সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হত। কিন্তু ভারতীয় দল হেরে গিয়ে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল।

DID YOU KNOW ?
ভারতের বোলারদের ব্যর্থতা
মহিলাদের টি-২০ বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না ভারতের বোলাররা। এর ফলে হেরে গেল ভারত।

ICC Women's T20 World Cup 2026 News: অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হেরে মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। রবিবার লর্ডসে (Lord's) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে গেল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল চার উইকেটে ১৭০ রান করে। জবাবে চার উইকেট হারিয়ে ১৭২ রান তুলে জয় পায় অস্ট্রেলিয়া। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এলিসি পেরি (Ellyse Perry)। ভারতীয় দলের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখান। কিন্তু বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। এই কারণেই হেরে গেল ভারতীয় দল।

হরমনপ্রীতদের টেক্কা দিলেন এলিসি

এদিন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ৩৭ বলে ৩৮ রান করেন। অপর ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma) ২৬ বলে ৩৪ রান করেন। জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) ২৮ বলে ৩৪ রান করেন। তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ২৭ বলে ৫৬ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মলিনাক্স (Sophie Molineux) ৪৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। অস্ট্রেলিয়ার ওপেনার জর্জিয়া ভল (Georgia Voll) চার রান করেই আউট হয়ে যান। সেই সময় ভারতীয় দলের জয়ের আশা তৈরি হয়। কিন্তু এরপরেই ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে চলে যায়। অপর ওপেনার বেথ মুনি (Beth Mooney) ২০ বলে ২২ রান করেন। ফোব লিচফিল্ড (Phoebe Litchfield) ২৫ বলে ২৪ রান করেন। এলিসি ৩৮ বলে ৫৬ রান করেন। অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner) ২৯ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। জর্জিয়া ওয়ারহ্যাম (Georgia Wareham) চার রান করে অপরাজিত থাকেন।

ভারতের বোলারদের ব্যর্থতা

ভারতের বোলারদের মধ্যে রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur) ৪১ রান দিয়ে এক উইকেট নেন। দীপ্তি শর্মা (Deepti Sharma) ৩১ রান দিয়ে এক উইকেট নেন। শ্রী চরণী (Shree Charani) ৩২ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
গ্রুপ এ-তে ৩ নম্বরে থেকে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের।
মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে ৩ নম্বরে থেকে বিদায় নিল ভারতীয় দল। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা হল না।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Ireland: দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের
Virat Kohli-Novak Djokovic: বিরাট কোহলির সঙ্গে দেখা করতে ভারতে আসছেন নোভাক জকোভিচ