ICC Women's T20 World Cup 2026: মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ থেকেই ভারতীয় দল ছিটকে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই টুর্নামেন্টে এখনও টিকে আছেন হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)। যদিও সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

DID YOU
KNOW
?
সেমি-ফাইনালের আশায় ভারত
চলতি মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার আশায় ভারতীয় দল।

India Women vs Bangladesh Women: মহিলাদের টি-২০ বিশ্বকাপের (ICC Women's T20 World Cup 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে এই টুর্নামেন্টের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকল ভারতীয় দল। চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থাকল ভারত। চার ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকল বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকা (South Africa Women) তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। প্রোটিয়ারা যদি পরের ম্যাচে জয় পায়, তাহলে ভারতীয় দলের উপর চাপ তৈরি হবে। যদিও নেট রান রেটে এগিয়ে ভারত। তবে চাপ থেকেই যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতের সামনে কুপোকাত বাংলাদেশের

বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল্ড ট্র্যাফোর্ডে (Emirates Old Trafford) এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩৩ রান করেন ওপেনার জুয়াইরিয়া ফিরদৌস (Juairiya Ferdous)। অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) ৩২ রান করেন। শোভনা মোস্তারি (Sobhana Mostary) ২২ রান করেন। রাধা যাদব (Radha Yadav) ২৮ রান দিয়ে তিন উইকেট নেন। ২১রান দিয়ে জোড়া উইকেট নেন শ্রী চরণী (Shree Charani)। রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায় ভারতীয় দল। ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma) ৩৪ বল খেলে ৫৩ রান করেন। তিনি আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ইয়াসতিকা ভাটিয়া (Yastika Bhatia) ১৮ বলে ২৩ রান করেন। জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) ১৫ বলে ২৬ রান করেন। বাংলাদেশের ঋতু মণি (Ritu Moni) ২৯ রান দিয়ে জোড়া উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকার হারের আশায় ভারত

ভারতীয় দলের আশায়, চলতি টি-২০ বিশ্বকাপে তাদের বাকি দুই ম্যাচের মধ্যে অন্তত এক ম্যাচে হেরে যাবে দক্ষিণ আফ্রিকা। না হলে ভারতীয় দলের পক্ষে হয়তো সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা সম্ভব হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।