India vs Ireland: দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের

Published : Jun 28, 2026, 10:35 PM ISTUpdated : Jun 28, 2026, 10:53 PM IST
Ireland vs India T20 Series

সংক্ষিপ্ত

India vs Ireland T20: আয়ারল্যান্ড সফরে দু'টি টি-২০ ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ভারতীয় দল। আইরিশদের বিরুদ্ধে প্রথমবার টি-২০ ম্যাচে হেরে যাওয়ার পর এবার টি-২০ সিরিজেও হেরে গেল ভারত। পরপর দু'বার টি-২০ বিশ্বকাপজয়ী দলের এই ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

DID YOU KNOW ?
সুযোগের অপেক্ষায় বৈভব
আয়ারল্যান্ড সফরে টি-২০ সিরিজে খেলার সুযোগ পেলেন না কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। তিনি অভিষেকের অপেক্ষায়।

Indian Cricket Team: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে এতদিন টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিল না ভারতীয় দল। এবার আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026) টি-২০ ফর্ম্যাটেও দুর্বলতা প্রকট হয়ে গেল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) টি-২০ সিরিজের দুই ম্যাচেই হেরে গেল ভারতীয় দল। প্রথমবার ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচ জেতার পাশাপাশি সিরিজও জিতল আইরিশরা। শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে ৩৪ রানে জয় পাওয়ার পর রবিবার দ্বিতীয় ম্যাচে এক রানে জয় পেল আয়ারল্যান্ড। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেটে ১৫৪ রান করে আইরিশরা। জবাবে ভারতীয় দল নয় উইকেট হারিয়ে ১৫৩ রান করেই থেমে যায়। জয়ের জন্য শেষ ওভারে ভারতীয় দলের দরকার ছিল ২০ রান। সেই রান করতে পারল না ভারত। শেষ বলে ওভার-বাউন্ডারি মারেন এদিনই প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামা প্রিন্স যাদব (Prince Yadav)। কিন্তু তাতে লাভ হল না।

ফের ব্যর্থতা ভারতের

আয়ারল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে হেরে যাওয়ার পরেও দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। এদিন ভারতীয় দলে জোড়া বদল করা হয়। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) পরিবর্তে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলার সুযোগ পান প্রিন্স ও সূর্যাংশ শেডগে (Suryansh Shedge)। প্রিন্স চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে তিন উইকেট নেন। সূর্যাংশ অবশ্য উইকেট পাননি। ব্যাটারদের মধ্যে লড়াই করেন একমাত্র তিলক ভার্মা (Tilak Varma)। তিনি ৪৬ বলে ৫৫ রান করেন। হর্ষিত রানা (Harshit Rana) ১০ বলে ২১ রান করেন। শিবম দুবে (Shivam Dube) ১৬ বলে ২০ রান করেন।

জয় মুন্দ্রার সাফল্য

আয়ারল্যান্ডের হয়ে এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতীয় বংশোদ্ভূত পেসার জয় মুন্দ্রা (Jai Moondra)। তিনি রবিবার ৩২ রান দিয়ে তিন উইকেট নিলেন। তিনি ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার ভারতের বিরুদ্ধে সিরিজ জয় আয়ারল্যান্ডের।
ভারতের বিরুদ্ধে প্রথমবার টি-২০ ম্যাচ জেতার পর এবার সিরিজেও জয় পেল আয়ারল্যান্ড।
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli-Novak Djokovic: বিরাট কোহলির সঙ্গে দেখা করতে ভারতে আসছেন নোভাক জকোভিচ
Vaibhav Sooryavanshi: আয়ারল্যান্ড সফরে সুযোগ হল না, মাঠের বাইরেই বৈভব সূর্যবংশী