Ireland vs India: এবারের আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ চলছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার কোনও টি-২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। রবিবারও জিততে না পারলে ভারতীয় ক্রিকেটের লজ্জা বাড়বে।

DID YOU
KNOW
?
অভিষেকের অপেক্ষায় বৈভব
ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাওয়ার অপেক্ষায় বৈভব সূর্যবংশী।

India tour of Ireland, 2026: আয়ারল্যান্ড সফরে ভারতের সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন না ১৫ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়নি। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচেও মাঠের বাইরে থেকেই খেলা দেখতে হচ্ছে এই কিশোরকে। তাঁর বদলে অভিষেক হল অলরাউন্ডার সূর্যাংশ শেডগে (Suryansh Shedge) এবং পেসার প্রিন্স যাদবের (Prince Yadav)। তাঁরা প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) পরিবর্তে খেলার সুযোগ পেলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে চার ওভার বোলিং করে ৫৭ রান দেন কৃষ্ণ। এক ওভার বোলিং করে ১৯ রান দেন ওয়াশিংটন। এরপর তিনি ব্যাটিং করতে নেমে নয় রান করেন। এই কারণেই তাঁদের বাদ দেওয়া হল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন খেলার সুযোগ পেলেন না বৈভব?

শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেননি ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামা ঈশান কিষান (Ishan Kishan)। কিন্তু তাঁদেরই খেলার সুযোগ দিল টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞতার উপর ভরসা রাখা হল। অতীতে অনেক ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সঞ্জু ও ঈশান। এই কারণেই তাঁদের ফের খেলার সুযোগ দেওয়া হল। আয়ারল্যান্ড সফরের পর ইংল্যান্ড (England) সফরে যাবে ভারতীয় দল। সেখানে বৈভবকে খেলার সুযোগ দেওয়া হবে কি না স্পষ্ট নয়।

অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং প্রিন্সের

চলতি মাসেই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয় প্রিন্সের। এবার তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন। এই তরুণ পেসার রবিবার বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে তিন উইকেট নিলেন। সূর্যাংশ অবশ্য অভিষেক ম্যাচে ভালো বোলিং করতে পারেননি। তিনি দু'ওভার বোলিং করে ২৫ রান দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।