India A vs Afghanistan A: বৈভবের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান এ-র বিরুদ্ধে হার ভারত এ-র

Published : Jun 11, 2026, 07:26 PM IST
Vaibhav Sooryavanshi India A

সংক্ষিপ্ত

Tri Nation A Series in Sri Lanka 2026: ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেকের আগে শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় এ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে খেলছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে বেশিক্ষণ ক্রিজে টিকতে না পারলেও, বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন এই কিশোর।

DID YOU KNOW ?
তৈরি বৈভব সূর্যবংশী
ভারতের সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য তৈরি বৈভব সূর্যবংশী। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই কিশোর।

India A vs Afghanistan A: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে (Sri Lanka A vs India A) আট রানে জয় পেলেও, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এ দলের কাছে (India A vs Afghanistan A) হেরে গেল ভারতীয় এ দল। ডাম্বুলায় (Dambulla) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (DLS Method) চার রানে জয় পেল আফগানিস্তান এ দল। বিশাল স্কোর করার পরেও আবহাওয়ার কাছে হার মানতে হল ভারতীয় এ দলকে। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নয় উইকেট হারিয়ে ৩৪৯ রান করে ভারতীয় এ দল। ৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালোই লড়াই করছিল আফগানিস্তান এ দল। তারা ২৫.৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৭ রান করে। তারপরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। এই সময় ডাকওয়ার্থ-লুইস নিয়মে এগিয়ে থাকায় জয় পেল আফগানরা।

বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিং

শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ১২ বল খেলে ১৪ রান করে আউট হয়ে গেলেও, আফগানিস্তান এ দলের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২২ বল খেলে ৪৪ রান করেন বৈভব। তিনি নয়টি বাউন্ডারি মারেন। অপর ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৬৯ বলে ৮৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। রুতুরাজ গায়কোয়াড়ও (Ruturaj Gaikwad) ভালো ব্যাটিং করেন। তিনি ৮০ বল খেলে ৬৬ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি মারেন। অধিনায়ক তিলক ভার্মা (Tilak Varma) ৭৩ বল খেলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। সূর্যাংশ শেডগে (Suryansh Shedge) ২৭ বল খেলে ৪০ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। আফগানিস্তান এ দলের হয়ে আবদুল্লাহ আহমাদজাই (Abdullah Ahmadzai) ৬৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ফারমানউল্লাহ সফি (Farmanullah Safi) ৮৫ রান দিয়ে তিন উইকেট নেন।

ভারতের বোলারদের ব্যর্থতা

আফগানিস্তান এ দলের ওপেনার ও অধিনায়ক ইমরান মীর (Imran Mir) ৭০ বল খেলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার হাসান ইসাখিল (Hassan Eisakhil) ২৯ বল খেলে ৩৪ রান করেন। বাহির শাহ (Bahir Shah) ৫২ বল খেলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় এ দলের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এর ফলেই হারতে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে হার ভারতের।
শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এ দলের কাছে হেরে গেল ভারতীয় এ দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Anvay Dravid: জাতীয় দলে সুযোগ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলেকে, অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে অন্বয় দ্রাবিড়
FIFA World Cup 2026: মেসি বা রোনাল্ডো নন, এবারের বিশ্বকাপে সবচেয়ে দামি ১০ ফুটবলার