India vs Afghanistan: শুবমান-ঈশানের শতরান, আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে ভারত ৪০২

Published : Jun 17, 2026, 05:22 PM ISTUpdated : Jun 17, 2026, 05:40 PM IST
Shubman Gill India vs Afghanistan

সংক্ষিপ্ত

India vs Afghanistan Series: দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে প্রত্যাশিতভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে জয় পাওয়ার পর প্রথম ওডিআই ম্যাচেও জয় পেয়েছেন শুবমান গিলরা (Shubman Gill)। বুধবার সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচেও জয়ের পথে ভারতীয় দল।

DID YOU KNOW ?
শুবমানের শতরান
আফগানিস্তানের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অল্পের জন্য শতরান না পেলেও, দ্বিতীয় ম্যাচে শতরান করলেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল।

India vs Afghanistan ODI Series: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৫ ওভারে ৪০২ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। লখনউয়ে (Lucknow) রানের ফুলঝুরি দেখা গেল। অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ১১০ বলে ১৫৪ রানের অসাধারণ ইনিংস খেললেন। তিনি ২২টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। ঈশান কিষান (Ishan Kishan) ৭৯ বলে ১২৫ রান করেন। তাঁর এই ঝোড়ো ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ৩৯ বলে ৪৮ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২৪ বলে ২৬ রান করেন। তিনি একটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১৯ বলে ১৯ রান করেন। তিনি একটি বাউন্ডারি মারেন।

ব্যর্থ যশস্বী-রাহুল

এদিন শুবমান ও ঈশানের জন্যই বিশাল স্কোর করতে সক্ষম হল ভারতীয় দল। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) নয় বল খেলে চার রান করেই আউট হয়ে যান। প্রথম বলেই আউট হয়ে যান কে এল রাহুল (KL Rahul)। গুরনুর ব্রার (Gurnoor Brar) সাত বল খেলে তিন রান করেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) চার বল খেলে তিন রান করেন। প্রিন্স যাদব (Prince Yadav) পাঁচ বল খেলে পাঁচ রান করেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) তিন বল খেলে তিন রান করে অপরাজিত থাকেন। শেষদিকে পরপর উইকেট হারানোর কারণে ওডিআই ফর্ম্যাটে নিজেদের সর্বাধিক রানের নতুন রেকর্ড গড়তে পারল না ভারতীয় দল

নানগেয়ালিয়া খারোটির ৪ উইকেট

আফগানদের হয়ে নানগেয়ালিয়া খারোটি (Nangeyalia Kharoti) ৭৬ রান দিয়ে চার উইকেট নেন। রশিদ খান (Rashid Khan) ৪৮ রান দিয়ে তিন উইকেট নেন। ৬৯ রান দিয়ে এক উইকেট নেন এ এম গজনফর (AM Ghazanfar)। ৭৫ রান দিয়ে এক উইকেট নেন মহম্মদ সেলিম সফি (Mohammad Saleem Safi)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪১৮
ওডিআই ফর্ম্যাটে কোনও ম্যাচে ভারতীয় দলের সর্বাধিক স্কোর ৪১৮।
২০১১ সালের ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান করে ভারতীয় দল। এটাই সর্বাধিক স্কোর।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে