India vs Afghanistan ODI: আফগানিস্তানের বিরুদ্ধে যে কোনও পর্যায়ের ক্রিকেট ম্যাচেই যে ভারতীয় দল জয় পাবে, সেটা প্রত্যাশিত। আফগানিস্তানের চলতি ভারত সফরেও সেই ঘটনা দেখা যাচ্ছে। একমাত্র টেস্ট ম্যাচে সহজ জয় পাওয়ার পর এবার প্রথম ওডিআই ম্যাচেও অনায়াস জয় পেল ভারতীয় দল। এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
ফর্মে শুবমান গিল
দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে টেস্ট, ওডিআই ফর্মে ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। শনিবারও তিনি অসাধারণ ব্যাটিং করলেন।

India vs Afghanistan ODI Series: বৃষ্টি কোনওরকম বাধা হয়ে দাঁড়াতে পারল না। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সহজেই সাত উইকেটে জয় পেল ভারতীয় দল। ধর্মশালায় (Dharamsala) এই ম্যাচে বৃষ্টির জন্য ৫০ ওভারের বদলে দুই দলের ইনিংস ২৫ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। প্রথমে ব্যাটিং করতে নেমে ২৪.৫ ওভারে ১৯৪ রান করে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এই টার্গেট তাড়া করে জয় পেতে ভারতীয় দলের সমস্যা হয়নি। ২২.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। এই সিরিজে আরও দুই ম্যাচ রয়েছে। সেই দুই ম্যাচেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী শুবমানরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গুরবাজের পাল্টা দাপুটে ব্যাটিং শুবমানের

এদিন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৫১ বলে ১০২ রান করেন। তাঁর এই ঝোড়ো ইনিংসে ছিল আটটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi) ৩০ বল খেলে ২৭ রান করেন। আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) ১৬ বল খেলে ২৯ রান করেন। আফগানিস্তানের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। গুরবাজের জন্যই আফগানরা বড় স্কোর করতে সক্ষম হয়। পাল্টা ভারতীয় দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন শুবমান। তিনি ওপেন করতে নেমে ৬৬ বল খেলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। ভারতের অধিনায়কের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। অপর ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ১৬ রান করেন। ঈশান কিষান (Ishan Kishan) ২২ বল খেলে ৩৪ রান করেন। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ১২ রান করেন। কে এল রাহুল (KL Rahul) ১৯ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন।

ব্রার-দুবের ৩ উইকেট

ভারতের তরুণ বোলাররা ভালোই পারফরম্যান্স দেখালেন। ২৭ রান দিয়ে তিন উইকেট নেন গুরনুর ব্রার (Gurnoor Brar)। ৪৭ রান দিয়ে তিন উইকেট নেন হর্ষ দুবে (Harsh Dubey)। আর্শদীপ সিং (Arshdeep Singh) ২৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ৩১ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।