India vs Afghanistan First ODI: শনিবার ধর্মশালায় (Dharamsala) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। এই ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে ৫০-এর বদলে ২৫ করা হলেও, তাতে ম্যাচের আকর্ষণ বা উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। এই সিরিজে আরও দুই ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলিতেও জয়ের বিষয়ে আশাবাদী ভারত।
KNOW
India vs Afghanistan: সাংবাদিক বৈঠক চলছে। এক সাংবাদিক প্রশ্ন করছেন। এই সময় সাধারণত কেউই ফোনে কথা বলেন না। কিন্তু মা ফোন করছেন। সেই ফোন না ধরে থাকতে পারলেন না ভারতীয় দলের অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তিনি ফোন ধরে বললেন, 'হ্যাঁ মা, হ্যালো।' তারপর বলে দিলেন সাংবাদিক বৈঠকে আছেন, পরে কথা বলবেন। সামান্য সময়ের জন্যই ফোনে কথা বলেন এই ক্রিকেটার। কিন্তু তাঁর এই আচরণ সবার মন জয় করে নিয়েছেন। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করা হয়েছে। মায়ের প্রতি নীতীশের এই শ্রদ্ধা ও ভালোবাসার প্রতি সম্মান জানাচ্ছে বিসিসিআই। এই ধরনের আচরণ খুব বেশি দেখা যায় না।

আফগানদের বিরুদ্ধে জোড়া উইকেট নীতীশের
আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি নীতীশ। তবে তিনি ভালো বোলিং করেছেন। চার ওভার বোলিং করে ৩১ রান দিয়ে জোড়া উইকেট নেন নীতীশ। তিনি আফগানিস্তানের হয়ে শতরান করা ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) বোল্ড করে দেন। মহম্মদ নবির (Mohammad Nabi) উইকেটও নেন নীতীশ। নিজের ভালো পারফরম্যান্স এবং ভারতীয় দলের জয়ে খুশিই ছিলেন এই অলরাউন্ডার। মায়ের ফোন তাঁর আনন্দ বাড়িয়ে দেয়।
ধর্মশালায় সহজ জয় ভারতের
এদিন বৃষ্টির জন্য দুই দলের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ২৫। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। প্রথমে ব্যাটিং করতে নেমে ২৪.৫ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। গুরবাজ ৫১ বলে আটটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারির সাহায্যে ১০২ রান করেন। রান তাড়া করতে নেমে ভারতীয় দল ২২.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। শুবমান ৬৬ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। কে এল রাহুল (KL Rahul) ১৯ বলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে অপরাজিত থাকেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


