India vs South Africa: 'জো বোলে সো নিহাল...' সতীর্থদের উদ্দীপ্ত করলেন অভিষেক শর্মা

Published : Feb 21, 2026, 10:48 AM IST
Abhishek Sharma's Poor Form in T20 World Cup 2026

সংক্ষিপ্ত

Abhishek Sharma: চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ৩ ম্যাচে রান করার আগেই আউট হয়ে গিয়েছেন। কিন্তু তাতে বিন্দুমাত্র ঘাবড়ে যাননি ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। তিনি সতীর্থদের উদ্দীপ্ত করে তুলছেন।

DID YOU KNOW ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
রবিবার টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।

India vs South Africa: রবিবার টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের অনুশীলনে বিশেষ ভূমিকায় অভিষেক শর্মা (Abhishek Sharma)। এই তরুণ ওপেনার দলের সবাইকে উদ্দীপ্ত করলেন। বিসিসিআই-এর (BCCI) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দলের সবার সঙ্গে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুশীলনে নেমেছেন অভিষেক। তিনি সতীর্থদের বলছেন, 'আমরা যেভাবে খেলছি, সেই ছন্দ ধরে রাখতে হবে। আশা করি আমরা ছন্দ ধরে রাখতে পারব। এটা চ্যাম্পিয়ন দলের লক্ষণ। একে অপরের পারফরম্যান্স উপভোগ করতে হবে। আমরা এখন সেটাই করছি। আমরা প্রতি ম্যাচে যে প্রাণশক্তি নিয়ে খেলছি, তা দুর্দান্ত। আমরা সব ম্যাচেই জয় চাই। তাই যা করছি সেটা করে যেতে হবে।' বক্তব্যের শেষে অভিষেক বলেন, 'জো বোলে সো নিহাল, সৎ শ্রী আকাল।' পাঞ্জাবের (Punjab) ছেলে অভিষেক। এই কারণেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাঞ্জাবের পরিচিত হুঙ্কার ছাড়লেন তিনি।

ফর্মে ফেরার লক্ষ্যে অভিষেক

সতীর্থদের উজ্জীবিত করলেও, অভিষেকের নিজেরই উদ্দীপ্ত হওয়া প্রয়োজন। কারণ, চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই রান পাননি এই ব্যাটার। তিনি এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন। সব ম্যাচেই ওপেন করতে নেমে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। এই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে বাদ দেওয়া হবে কি না, এই আলোচনা শুরু হয়েছিল। তবে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 

 

অভিষেকের পাশে টিম ম্যানেজমেন্ট

খারাপ ফর্মে থাকলেও, অভিষেকের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel) জানিয়েছেন, ‘অভিষেক শর্মাকে বাদ দেওয়ার বিষয়ে আমাদের দলের মধ্যে কোনও আলোচনাই হয়নি। ও একজন বিশ্বমানের খেলোয়াড়।’ এবার মাঠে নেমে টিম ম্যানেজমেন্টের এই আস্থার মর্যাদা দিতে চাইছেন অভিষেক

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি টি-২০ বিশ্বকাপে পরপর ৩ ম্যাচে ০ অভিষেক শর্মা।
চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। ৩ ম্যাচেই তিনি রান করতে পারেননি।
Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Chahar: আইপিএল-এর আগে খারাপ খবর, ঈশানী জোহরের সঙ্গে বিবাহবিচ্ছেদ রাহুল চাহারের
New Zealand vs Pakistan: কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে যাবে নিউজিল্যান্ড-পাক ম্যাচ?