India vs West Indies: বিরাট-শুবমানের শতরান, প্রথম ওডিআই-তে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত

Published : Sep 27, 2026, 10:17 PM ISTUpdated : Sep 27, 2026, 10:26 PM IST
Shubman Gill-Virat Kohli India vs West Indies

সংক্ষিপ্ত

India vs West Indies Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজের শুরুটা দারুণভাবে করল ভারতীয় দল। রবিবার তিরুঅনন্তপুরমের (Thiruvananthapuram) গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Greenfield International Stadium) সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল।

DID YOU KNOW ?
ওডিআই-টি-২০ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে ৩ ম্যাচের ওডিআই এবং ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল।

India vs West Indies ODI Series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সহজেই আট উইকেটে জয় পেল ভারতীয় দল। এদিন ভারতীয় দলের বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যাটারদের দাপটে জয় এল। বলা ভালো, অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) শতরানের সুবাদে জয় পেল ভারতীয় দল। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে নেমে ১০৮ বলে ১১০ রান করেন শুবমান। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৮৮ বলে ১৩৯ রান করে অপরাজিত থাকেন বিরাট। তিনি ১০টি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি মারেন। রোহিত ৩৫ বলে ৩২ রান করেন। ১৯ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।

বড় টার্গেট তাড়া করে জয় ভারতের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুবমান। প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৯৫ রান করে ক্যারিবিয়ানরা। ওপেনার জাস্টিন গ্রিভস (Justin Greaves) ১০৮ বলে ১০১ রান করেন। অপর ওপেনার জন ক্যাম্পবেল (John Campbell) ৬০ বলে ৬২ রান করেন। আমির জঙ্গু (Amir Jangoo) ৪৩ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। রস্টন চেজ (Roston Chase) ৩২ বলে ২৪ রান করেন। ভারতীয় দল ৪১.২ ওভারে দুই উইকেট হারিয়ে ৩০০ রান তুলে ম্যাচ জিতে নেয়।

ফের অসাধারণ বোলিং কুলদীপের

ধারাবাহিকভাবে দুর্দান্ত বোলিং করে যাওয়ার পরেও নিয়মিত ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান না কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এই স্পিনার রবিবারও অসাধারণ বোলিং করলেন। ১০ ওভার বোলিং করে এক মেডেন-সহ ৪০ রান দিয়ে চার উইকেট নেন কুলদীপ। পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ১০ ওভারে ৬০ রান দিয়ে জোড়া উইকেট নেন। পাঁচ ওভারে ৪৫ রান দিয়ে এক উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫৫
ওডিআই ফর্ম্যাটে ৫৫-তম শতরান করলেন বিরাট কোহলি।
ওডিআই ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ নম্বরে এবং মোট ৫৫-তম শতরান করলেন বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

Vinod Kambli: থানেতে চিকিৎসা চলছে, ঠিকমতো কথাই বলতে পারছেন না বিনোদ কাম্বলি!
IND vs WI 1st ODI: গ্রিনফিল্ড স্টেডিয়ামে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শুরু? দেখে নিন সম্ভাব্য প্রথম একাদশ