Hanuman Ansh Sequel: বক্স অফিসে অসাধারণ সাফল্য পাচ্ছে নিম করোলি বাবার (Neem Karoli Baba) জীবন অবলম্বনে তৈরি ছবি 'হনুমান অংশ'। এই ছবির প্রযোজক নম্রতা সিং (Producer Namrata Singh) সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন। সিক্যুয়েলে বড় চমক থাকতে পারে।
KNOW
Virat Kohli-Anushka Sharma: ‘হনুমান অংশ’ (Hanuman Ansh) ছবির সিক্যুয়েলে ক্যামিও চরিত্রে নিম করোলি বাবার (Neem Karoli Baba) অনুগামী অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, জুলিয়া রবার্টসের (Julia Roberts) মতো তারকাদের দেখা যেতে পারে। এমনই জানিয়েছেন এই ছবির প্রযোজক নম্রতা সিং (Producer Namrata Singh)। তিনি এক সক্ষাৎকারে বলেছেন, 'আমি ওঁদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা এর আগে থেকেই ছবিটি সম্পর্কে জানতেন।' নিম করোলি বাবার সঙ্গে তাঁর ব্যক্তিগত আধ্যাত্মিক সম্পর্কের কথাও জানিয়েছেন প্রযোজক। তাঁর কথায়, 'আমি একজন ভক্ত, বিশালও (পরিচালক বিশাল চতুর্বেদী) তাই। মহারাজজির সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমার ক্ষেত্রে সেটা ১৪ বছরের আর বিশালের ক্ষেত্রে ২০ বছরের। আমরা আমাদের সাধু-সন্তদের নিয়ে ছবি তৈরি করে তাঁদের কাহিনি বিশ্বের সামনে তুলে ধরতে চাই।'
বক্স অফিসে চমক
মুক্তি পাওয়ার পর শুরুতে 'হনুমান অংশ' ছবি নিয়ে খুব বেশি হইচই হচ্ছিল না। কিন্তু মুখে-মুখে প্রচারই বদলে দিয়েছে ছবির ভাগ্য। এখন বক্স অফিসে রীতিমতো চমক দেখাচ্ছে ‘হনুমান অংশ’। মুক্তি পাওয়ার পর ৩৫-তম দিনে ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৬৩.১৩ কোটি টাকা। ছবির সাফল্যের মধ্যেই নির্মাতারা নিশ্চিত করেছেন, এবার আসছে এর সিক্যুয়েল। পরিচালক বিশালও নিশ্চিত করেছেন, গল্প এখানেই শেষ হচ্ছে না। ৭ অগাস্ট মুক্তি পাওয়া ছবিটির শেষাংশেই ইঙ্গিত ছিল, নিম করোলি বাবার জীবনের আরও অনেক অজানা অধ্যায় বাকি রয়েছে। এবার সেই গল্পই এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি আগরার এক মাল্টিপ্লেক্সে দর্শকদের সঙ্গে আলাপচারিতায় সিক্যুয়েল নিয়ে মুখ খোলেন বিশাল। তিনি জানান, দ্বিতীয় ছবিতে নিম করোলি বাবার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ জায়গাকে গল্পের অংশ করা হবে। প্রথমেই উঠে আসবে তাঁর জন্মস্থান ফিরোজাবাদের প্রসঙ্গ। এরপর গল্প এগোবে আগরা, মথুরা এবং তাঁর আধ্যাত্মিক যাত্রার সঙ্গে যুক্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে। পরিচালকের ব্যাখ্যা, প্রথম ছবিতে নিম করোলি বাবার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা সম্ভব হয়নি। সেই কারণেই দ্বিতীয় পর্বে তাঁর জীবনের আরও কিছু উল্লেখযোগ্য সময় ও ঘটনা তুলে ধরা হবে।
বিশ্বজুড়ে ছড়িয়ে নিম করোলি বাবার ভক্তরা
নম্রতা বলেছেন, ভারতে নিম করোলি বাবার সংস্পর্শে এসে বদলে যাওয়া হাজার হাজার ভক্ত রয়েছেন। তাঁদের গল্পই আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সিক্যুয়েলে মূলত ভারতীয় ভক্তদের সঙ্গে নিম করোলি বাবার সম্পর্ক ও তাঁর কৈনচি-সংক্রান্ত কাহিনি তুলে ধরা হবে। তৃতীয় ছবিতে দেখানো হবে কীভাবে বিদেশিদের মধ্যে ছড়িয়ে পড়া তাঁর আধ্যাত্মিক প্রভাবের মাধ্যমে নিম করোলি বাবা ভারতকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলেছিলেন। সেই পর্বে স্টিভ জোবস (Steve Jobs), মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg), টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির (Twitter founder Jack Dorsey) মতো ব্যক্তিত্বদের প্রসঙ্গ আসতে পারে। তবে সেই গল্প তৃতীয় পর্বেই বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


