MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Shubman Gill: ৬ মাস পর ফের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, ধারাবাহিকতার লক্ষ্যে শুবমান

Shubman Gill: ৬ মাস পর ফের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, ধারাবাহিকতার লক্ষ্যে শুবমান

Shubman Gill News: আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) আগে ভালো ফর্মে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। তিনি ফের ওডিআই ফর্ম্যাটে পুরুষদের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 29 2026, 11:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ভালো পারফরম্যান্স দেখিয়ে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন শুবমান গিল
Image Credit : Getty

ভালো পারফরম্যান্স দেখিয়ে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন শুবমান গিল

ফের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শুবমান

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ ব্যবধানে ওডিআই সিরিজে হেরে গেলেও, ভারতের অধিনায়ক শুবমান গিল ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে উঠে এসেছেন। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।

DID YOU
KNOW
?
বৈভব সূর্যবংশীর উত্থান
অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ৪৮-তম স্থানে পৌঁছে গিয়েছেন বৈভব সূর্যবংশী।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
ড্যারিল মিচেলকে সরিয়ে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন শুবমান গিল
Image Credit : ANI

ড্যারিল মিচেলকে সরিয়ে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন শুবমান গিল

শীর্ষস্থান হারালেন ড্যারিল মিচেল

আইসিসি-র সর্বশেষ র‌্যাঙ্কিং আপডেটে দেখা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজের পর শীর্ষস্থান হারিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এর ফলে ফের এক নম্বরে উঠে এসেছেন শুবমান গিল। শীর্ষস্থান ধরে রাখাই ভারতের অধিনায়কের লক্ষ্য।

২০২৩
২০২৩ সালে প্রথমবার ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছন শুবমান।
২০২৩ সালের নভেম্বরে প্রথমবার আইসিসি ওডিআই ব্যাটিং ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান শুবমান গিল।

Related Articles

Related image1
India vs Afghanistan: শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের
Related image2
NEET Protests: 'আমাদের প্রজন্মের শিক্ষার সুযোগ পাওয়া উচিত,' সরব শুবমান গিল
38
৬ মাস পর ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন শুবমান গিল
Image Credit : ANI

৬ মাস পর ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন শুবমান গিল

৬ মাস পর শীর্ষে শুবমান

২০২৩ সালের নভেম্বরে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথমবার ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান শুবমান গিল। তবে চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের ভারত সফরে ড্যারিল মিচেলের অসাধারণ ব্যাটিংয়ের কারণে দ্বিতীয় স্থানে নেমে যান শুবমান। ছয় মাস পর ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন ভারতের অধিনায়ক।

48
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ফের শীর্ষে শুবমান গিল
Image Credit : X/BCCI

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ফের শীর্ষে শুবমান গিল

ইংল্যান্ড সফরে অসাধারণ পারফরম্যান্স শুবমানের

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সই শুবমান গিলকে ফের ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরিয়ে এনেছে। যদিও ভারতীয় দল এই সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছে, তবে ২৬ বছর বয়সি এই ওপেনার তিন ম্যাচে ১৮৮ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

58
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩ ম্যাচেই ভালো ব্যাটিং শুবমান গিলের
Image Credit : X/BCCI

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩ ম্যাচেই ভালো ব্যাটিং শুবমান গিলের

ইংল্যান্ড সফরে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং শুবমানের

ইংল্যান্ড সফরে এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম ওডিআই-তে শুবমান গিল ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর সিরিজের বাকি দুই ম্যাচেও গুরুত্বপূর্ণ দু'টি ইনিংস উপহার দেন। তাঁর ধারাবাহিক এই পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে যে, ৫০ ওভারের ক্রিকেটে তিনি বর্তমানে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ও ধারাবাহিক ব্যাটার।

68
আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গিয়েছেন বৈভব সূর্যবংশী
Image Credit : Asianet News

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গিয়েছেন বৈভব সূর্যবংশী

বৈভব সূর্যবংশীর উত্থান

আইসিসি-র সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটের জন্য এসেছে আরও সুখবর। কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দুরন্ত উত্থান অব্যাহত রেখে আইসিসি টি-২০ ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গিয়েছেন।

78
জিম্বাবোয়ে সফরে ভালো ব্যাটিং করে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ৪৮-তম স্থানে বৈভব সূর্যবংশী
Image Credit : BCCI/X

জিম্বাবোয়ে সফরে ভালো ব্যাটিং করে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ৪৮-তম স্থানে বৈভব সূর্যবংশী

৪৮-তম স্থানে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী

১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এক লাফে ২৩০ ধাপ এগিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৪৮-তম স্থানে উঠে এসেছেন। এই কিশোর তিন ম্যাচের সিরিজে ১৫১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ৫০.৩৩। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি প্রথমবারের মতো ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার জিতেছেন।

88
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরু থেকেই সাহসী ব্যাটিং বৈভব সূর্যবংশীর
Image Credit : Getty

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরু থেকেই সাহসী ব্যাটিং বৈভব সূর্যবংশীর

সাহসী ব্যাটিং বৈভবের

বৈভব সূর্যবংশীর সাহসী ব্যাটিং ছিল ভারত-জিম্বাবোয়ে সিরিজের অন্যতম আকর্ষণ। এই কিশোর ১৯ বলে ৫০ রান এবং ৪৯ বলে ৮১ রানের দু'টি ঝোড়ো ইনিংস খেলেন। এই দুই ইনিংসের মাধ্যমে তিনি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই একাধিক অর্ধশতরান করা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Related Stories
Recommended image1
India vs Afghanistan: শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের
Recommended image2
NEET Protests: 'আমাদের প্রজন্মের শিক্ষার সুযোগ পাওয়া উচিত,' সরব শুবমান গিল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved