India vs West Indies: ৬,০০০ টাকায় বিক্রি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্রি-পাস! গ্রেফতার ৪

Published : Oct 14, 2026, 05:36 PM IST
team india vs west indies T20I

সংক্ষিপ্ত

India vs West Indies T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এই সিরিজ চলাকালীন এক বড় কেলেঙ্কারির পর্দাফাঁস হল। এই ঘটনায় অস্বস্তিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Hyderabad Cricket Association) ও বিসিসিআই (BCCI)।

DID YOU KNOW ?
বুধবারই সিরিজ জয়?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল। বুধবার চতুর্থ টি-২০ ম্যাচে জয় পেলেই সিরিজ দখল করবে ভারত।

India vs West Indies T20I: বুধবার সন্ধেবেলা হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। তার ঠিক আগে বিড়ম্বনার মুখে পড়ল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (Hyderabad Cricket Association) ও বিসিসিআই (BCCI)। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্য-সহ চারজনের বিরুদ্ধে ফ্রি-পাস বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে এই ম্যাচের ১১টি পাস, নগদ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পাস ছাড়াও নবরাত্রির ডান্ডিয়া অনুষ্ঠানের আটটি পাস, নগদ পাঁচ হাজার টাকা, মোবাইল ফোন এবং একটি দু’চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

কয়েক হাজার টাকায় বিক্রি 'নট ফর সেল' লেখা পাস!

হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police) সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে আছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সতীশ চন্দ্র শ্রীবাস্তব, তাঁর ছেলে আকর্ষিত শ্রীবাস্তব, অবিনাশ দারাক ও মোহিত সোমানি। সোমবার বেগম বাজারের এসডি মলের কাছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে বলে গোশামহল থানায় খবর আসে। বেগম বাজারের এসডি মলের কাছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে বলে গোশামহল থানায় খবর আসে। এরপর সহকারী সাব-ইনস্পেক্টর ভি জনার্ধন নায়েকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত প্রায় ন'টা নাগাদ অভিযান চালিয়ে অবিনাশ ও মোহিতকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা জানান, তাঁরা আকর্ষিতের কাছ থেকে ফ্রি-ম্যাচ পাসগুলি পেয়েছিলেন। পরে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মাধ্যমে চড়া দামে সেগুলি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। প্রতিটি পাস ৩,৫০০ থেকে ৬,০০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। সতীশের কাছ থেকে তাঁর ছেলে আকর্ষিত পাসগুলি সংগ্রহ করেন। এরপর অবিনাশের হাতে সেগুলি বিক্রির জন্য তুলে দেওয়া হয়। এই কাজে মোহিত সাহায্য করছিলেন। ইতিমধ্যেই ন’টি ফ্রি-ম্যাচ পাস বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। সতীশকে কতগুলি পাস দেওয়া হয়েছিল, তা জানতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠাবে পুলিশ।

দর্শকদের সতর্ক করে দিল পুলিশ

মঙ্গলবার চার অভিযুক্তকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১১২(১) ও ৩১৮(২) ধারা এবং সিটি পুলিশ আইনের ২১(জিজি) ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। দর্শকদের সতর্ক করল পুলিশ ক্রিকেটপ্রেমীদের অনুমোদিত মাধ্যম থেকে ম্যাচের টিকিট কেনার পরামর্শ দিয়েছে। টিকিটের কালোবাজারি সম্পর্কে কোনও তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আবেদনও জানানো হয়েছে। পাশাপাশি, ‘নট ফর সেল’ লেখা সৌজন্যমূলক পাস কেনা বা বিক্রি করলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪
বুধবার হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-২০।
বুধবার সন্ধেবেলা হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Delhi Capitals Coaching Staff: দিল্লির ডাগআউটে মহারাজ-যুবরাজ যুগলবন্দি, আইপিএলে কোচ সৌরভের সহকারী যুবি