Royal Challengers Bengaluru vs Gujarat Titans: রবিবার সন্ধেবেলা আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনালে (IPL 2026 Final) গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

DID YOU
KNOW
?
এগিয়ে আরসিবি
আইপিএল-এ গুজরাট টাইটানসের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

IPL 2026 Final: একদিকে বিরাট কোহলি (Virat Kohli), অন্যদিকে শুবমান গিল (Shubman Gill)। রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনালে (IPL 2026 Final) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানস (Royal Challengers Bengaluru vs Gujarat Titans) ম্যাচে জমজমাট লড়াইয়ের অপেক্ষা। কোয়ালিফায়ার ওয়ানে গুজরাটকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। অন্যদিকে, কোয়ালিফায়ার টুয়ে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাট। রবিবার চূড়ান্ত লড়াই। চলতি আইপিএল-এ এদিন এই দুই দলের চতুর্থ লড়াই হতে চলেছে। লিগ পর্যায়ে দুই ম্যাচের মধ্যে এক ম্যাচ করে জিতেছে দুই দল। এরপর প্লে-অফে জয় পেয়েছে আরসিবি। রবিবার ঘরের মাঠে জয়ের লক্ষ্যে খেলতে নামছে গুজরাট। তবে শুবমানদের ঘরের মাঠে ম্যাচ হলেও, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিরাটরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পরিসংখ্যান কাদের পক্ষে?

আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত নয়বার পরস্পরের বিরুদ্ধে খেলছে আরসিবি ও গুজরাট। এর মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে আরসিবি এবং চার ম্যাচে জয় পেয়েছে গুজরাট। তবে চলতি আইপিএল-এ ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে জয় পেয়েছে গুজরাট। রবিবার এখানেই ফাইনাল হওয়ায় আত্মবিশ্বাসী শুবমানরা। তবে বিরাটদেরও আত্মবিশ্বাসী হয়ে ওঠার কারণ রয়েছে। গতবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় আরসিবি। ২০২২ সালে এই স্টেডিয়ামেই ফাইনালে রাজস্থানকে হারিয়ে প্রথমবার আইপিএল জেতে গুজরাট। ২০২৩ সালে অবশ্য ফাইনালে ঘরের মাঠেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে হেরে যায় গুজরাট। ফলে ফাইনালের আগে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না।

ধোনি-রোহিতের নজির স্পর্শ করার লক্ষ্যে পতিদার

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ২০১০ ও ২০১১ সালে পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ২০১৯ ও ২০২০ সালে আইপিএল জেতে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। অন্য কোনও অধিনায়ক এখনও পর্যন্ত পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার সেই নজির গড়ার লক্ষ্যে আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।