IPL 2026: আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি পাননি, আদালতের দ্বারস্থ তারকা ক্রিকেটার

Published : Apr 02, 2026, 06:41 PM IST
Nuwan Thushara

সংক্ষিপ্ত

IPL 2026: আইপিএল-এ সুযোগ পাওয়ার জন্য সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। কিন্তু এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Royal Challengers Bengaluru) দলের হয়ে খেলার সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার নুয়ান থুসারা (Nuwan Thushara)। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

DID YOU KNOW ?
থুসারার কেরিয়ার শেষ?
শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন নুয়ান থুসারা। তিনি হয়তো আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না।

Nuwan Thushara: এবারের আইপিএল-এ (IPL 2026) যোগ দেওয়ার জন্য 'নো অবজেকশন সার্টিফিকেট' (No Objection Certificate) না পেয়ে কঠোর ব্যবস্থা নিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার নুয়ান থুসারা (Nuwan Thushara)। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) বিরুদ্ধে কলম্বো জেলা আদালতের (Colombo District Court) দ্বারস্থ হয়েছেন। তাঁর আর্জি, আদালত যেন শ্রীলঙ্কা ক্রিকেটকে 'এনওসি' দেওয়ার নির্দেশ দেয়। আগামী বৃহস্পতিবার আদালতে শুনানি হবে। ফলে তার আগে ভারতে আসতে পারছেন না থুসারা। তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলার কথা ছিল। কিন্তু তাঁর পক্ষে এখনও আইপিএল-এ যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা ক্রিকেট কেন এই পেসারকে আরসিবি-র হয়ে খেলার অনুমতি দিচ্ছে না, তা স্পষ্ট নয়। 

বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব থুসারার

শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশের মাটিতে টি-২০ লিগে যোগ দেওয়ার জন্য সম্প্রতি যে ফিটনেস সংক্রান্ত নিয়ম চালু করা হয়েছে, সেই শর্ত পূরণ করতে পারেননি থুসারা। এই কারণেই তাঁকে 'এনওসি' দেওয়া হয়নি। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের চিফ এগজিকিউটিভ অ্যাশলে ডি সিলভা (Ashley de Silva) বলেছেন, ফিটনেসের বিষয়ে যে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে, তাতে ২৯টি নিয়মের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্তত ১৭টি নিয়ম মানতেই হবে। কিন্তু থুসারা সেই নিয়ম মানতে পারেননি। এই কারণেই তাঁকে আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হয়নি।

শ্রীলঙ্কার হয়ে আর খেলবেন না থুসারা

আদালতে থুসারা দাবি করেছেন, ৩১ মার্চ তাঁর সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তিনি ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, চুক্তি নবীকরণ করতে চান না। অতীতে তাঁকে আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি। ফলে তাঁর রোজগার বন্ধ হয়ে যেতে বসেছে। এবার হয়তো তিনি আরসিবি-র হয়ে খেলতে পারবেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে এরকম সুযোগ আর না-ও আসতে পারে। এই কারণেই আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন থুসারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
চলতি আইপিএল-এ প্রথম ম্যাচে জয় পাওয়ার সুবাদে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: চেন্নাই সুপার কিংসের অনুশীলনে যোগ দিলেন, কবে মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি?
Sanjiv Goenka: ফিরল কে এল রাহুলের স্মৃতি, দল হারতেই ঋষভ পন্থের উপর ক্ষুব্ধ সঞ্জীব গোয়েঙ্কা