IPL 2026: সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক রিয়ান পরাগ

Published : Feb 13, 2026, 05:22 PM ISTUpdated : Feb 13, 2026, 05:43 PM IST
Riyan Parag

সংক্ষিপ্ত

IPL 2026: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) মধ্যেই আইপিএল-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ঘোষণায় অবশ্য খুব বেশি চমক নেই। জল্পনাই সত্যি হল।

DID YOU KNOW ?
রাজস্থানের নতুন কোচ
রাজস্থান রয়্যালসের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

Rajasthan Royals Captain: এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের অধিনায়ক নির্বাচিত হলেন রিয়ান পরাগ (IPL 2026)। অসমের (Assam) এই অলরাউন্ডার গত মরসুমের আইপিএল-এ (IPL 2025) বেশ কয়েকটি ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) পরিবর্তে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেন পরাগ। এবার তিনি পাকাপাকিভাবে অধিনায়ক নির্বাচিত হলেন। সঞ্জু এবার রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিয়েছেন। এই কারণেই পরাগকে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক নির্বাচিত করা হল। গত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছিল, অসমের এই অলরাউন্ডারই রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হবেন। সেই জল্পনাই সত্যি হল। পরাগকে বরাবরই গুরুত্ব দিয়েছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট। এবার আশা করা হচ্ছে, নতুন অধিনায়কের হাত ধরে সাফল্য পাবে দল।

রাজস্থান রয়্যালসের প্রতি অনুগত পরাগ

২০১৯ সালে প্রথমবার আইপিএল-এ খেলার সুযোগ পান পরাগ। তারপর থেকে গত সাত মরসুমে তিনি রাজস্থান রয়্যালসের হয়েই খেলেছেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রতি অনুগত থেকেছেন অসমের অলরাউন্ডার। তিনি এই ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বও পেয়েছেন। গত মরসুমের আইপিএল-এ চোট নিয়ে সমস্যায় পড়েছিলেন সঞ্জু। এই কারণে তাঁর পরিবর্তে আটটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন পরাগ। তিনি অবশ্য অধিনায়ক হিসেবে খুব বেশি সাফল্য পাননি। তাঁর নেতৃত্বে রাজস্থান রয়্যালস দুই ম্যাচে জয় পায় এবং ছয় ম্যাচে হেরে যায়। তাঁর দল লিগ টেবলে নবম স্থানে থাকে। দল সাফল্য না পেলেও, ব্যাট হাতে সাফল্য পান পরাগ। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ৩৮.৫৭। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কেরিয়ারের সেরা স্কোর ৯৫ করেন পরাগ।

আইপিএল-এ ভালো পারফরম্যান্স পরাগের

আইপিএল-এ এখনও পর্যন্ত ৮৪ ম্যাচ খেলে ১,৫৬৬ রান করেছেন পরাগ। তাঁর স্ট্রাইক রেট ১৪১.৮৪। ২০৪ সালের আইপিএল-এ (IPL 2024) সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান এই অলরাউন্ডার। সেবার তিনি ১৪৯.২১ স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেন। ২০২৫ সালের আইপিএল-এ তিনি ১৬৬.৫২ গড়ে ৩৯৩ রান করেন। একটি অর্ধশতরানও করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৮৪
আইপিএল-এ এখনও পর্যন্ত ৮৪ ম্যাচ খেলেছেন রিয়ান পরাগ।
২০১৯ সালের আইপিএল থেকে এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে ৮৪ ম্যাচ খেলেছেন রিয়ান পরাগ।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে ফের অনিশ্চয়তা! বয়কটের ইউ টার্নের পর এবার কী হল
AUS vs ZIM T20: বিশ্বকাপে অঘটন! শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে চমকে দিল জিম্বাবোয়ে