KKR vs SRH: হায়দরাবাদের উপর চাপ তৈরি করেও বজায় রাখতে ব্যর্থ কেকেআর, টার্গেট ২২৭

Published : Apr 02, 2026, 09:22 PM IST
Sunrisers Hyderabad

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এবারের আইপিএল-এর (IPL 2026) প্রথম ম্যাচ চলছে। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআর-এর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। হার দিয়ে এবারের আইপিএল শুরু করার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর।

DID YOU KNOW ?
প্রথম জয়ের খোঁজে কেকেআর
এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে হেরে গেলেও, ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স।

IPL 2026: পরতে পরতে চমক। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে ম্যাচের রং। টি-২০ ক্রিকেট এমনই। বিশেষ করে আইপিএল-এ বেশিরভাগ ম্যাচেই এরকম হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad) ম্যাচে তেমনই লড়াই দেখা যাচ্ছে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ম্যাচের শুরুতে মনে হচ্ছিল বিশাল স্কোর করবে হায়দরাবাদ। ঝড়ের গতিতে রান করতে থাকেন দুই ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু পরপর চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। সেই সময় মনে হচ্ছিল ম্যাচ কেকেআর-এর পক্ষে। কিন্তু তারপর ফের ম্যাচের রং বদলে গেল। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলে হায়দরাবাদকে ভালো জায়গায় পৌঁছে দিলেন। আট উইকেট হারিয়ে ২২৬ রান করল হায়দরাবাদ। ফলে কেকেআর-এর টার্গেট ২২৭।

টার্নিং পয়েন্ট চতুর্থ ওভার

তিন ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ছিল বিনা উইকেটে ৪৩। চতুর্থ ওভারে বোলিং করতে যান সুনীল নারিন (Sunil Narine)। এই ওভারেই ম্যাচের গতি-প্রকৃতি বদলে যায়। উইকেট না পেলেও, মাত্র তিন রান দেন নারিন। তাঁর পঞ্চম বলে হেডের ক্যাচ ফস্কান রাহানে। পরের ওভারে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ২৫ রান দিলেও, ষষ্ঠ ওভারে প্রথম উইকেট নেন কার্তিক ত্যাগী (Kartik Tyagi)। তিনি হেডকে ফিরিয়ে দেন। ২১ বলে ৪৬ রান করেন হায়দরাবাদের এই ওপেনার। নবম ওভারের দ্বিতীয় বলে ঈশান কিষানকে (Ishan Kishan) ফিরিয়ে দেন ব্লেসিং মুজারবানি (Blessing Muzarabani)। নয় বল খেলে ১৪ রান করেন হায়দরাবাদের ওপেনার। এই ওভারের চতুর্থ বলে ফের আঘাত হানেন মুজারবানি। এবার তাঁর শিকার হন অভিষেক। এই তরুণ ওপেনার ২১ বলে ৪৮ রান করেন। দশম ওভারের দ্বিতীয় বলেই উইকেট নেন অনুকূল রায় (Anukul Roy)। তিনি অনিকেত ভার্মাকে (Aniket Verma) আউট করেন। চার বল খেলে এক রান করেন অনিকেত। ৮২ রানে প্রথম উইকেট হারানোর পর ১১৮ রানের মধ্যে চার উইকেট খুইয়ে বসে হায়দরাবাদ। কিন্তু এই চাপ বজায় রাখতে পারল না কেকেআর। নীতীশ ২৪ বলে ৩৯ রান করেন। ক্লাসেন ৩৫ বলে ৫২ রান করেন। এর ফলেই বিশাল স্কোর করল হায়দরাবাদ।

মুজারবানির ৪ উইকেট

মুজারবানি চার ওভার বোলিং করে ৪১ রান দিয়ে চার উইকেট নিলেন। বৈভব অরোরা (Vaibhav Arora) চার ওভারে ৪৭ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ ম্যাচে ২০০-এর বেশি রান সানরাইজার্স হায়দরাবাদের।
এবারের আইপিএল-এ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ২০০-এর বেশি রান করল সানরাইজার্স হায়দরাবাদ।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs SRH: ঘরের মাঠে প্রথম ম্যাচ, হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং কলকাতার
IPL 2026: আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি পাননি, আদালতের দ্বারস্থ তারকা ক্রিকেটার